Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “এবং আমি যদি শুভেচ্ছাবাণী প্রেরণ করি, তুমি সেই শুভেচ্ছাবাণী; এবং আমি যদি কথা বলি, তুমিই সেই উপাসনা” [হযরত মুহাম্মদ তাবরিষি মাগরিবী রাহমাতুল্লাহি আলাইহি] । “যে চক্ষুতে আল্লাহর দীদার লাভ হয়, সে চক্ষু দ্বারাই তিনি জগতে দৃষ্টি দেন” [সুফি প্রবাদ]। “হে আমার প্রতিপালক! এই জগতে আমার জন্য যা কিছু রেখেছো তা সবই তোমার শক্রদের মধ্যে বন্টন করে দাও, এবং যা কিছু আমার জন্য পরজগতে রেখেছো তা সবই তোমার বন্ধুদের মধ্যে ভাগ করে দিও- আমার জন্য শুধু তুমিই যথেষ্ট” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। “মুরাকাবার মধ্যে সুফি যখন ধ্যানমগ্ন হোন তখন তার মধ্যে প্রভুর রহস্যজগৎ উন্মোচন হয়ে পড়ে এবং তিনি মহান শক্তিধর প্রভুর সামনে উপবিষ্ট আছেন অনুভব করেন। প্রভুর মাহাত্য, প্রেম, রাজকীয়তা সুফির অন্তরে প্রকাশ হওয়ার পর তার মুখমণ্ডল বদলে যায়; মুরাকাবা শেষে তাকে অনেকেই চিনতে পারে না। মহান প্রভুর নৈকট্যের প্রভাব হেতু এরূপ হয়ে থাকে” [হযরত হারিস ইবনে আসআদ মুহাসিবী রাহমাতুল্লাহি আলাইহি]। “হে আল্লাহ! রাতের শেষে এসে গেছি। দিনের আলো ছড়িয়ে পড়ছে। তুমি আমার ইবাদতকে গ্রহণ করলে কি না তা জানার জন্য আমি আকুল হয়ে গেছি। সুতরাং দয়া করো প্রভু, আমাকে সান্ত্বনা দাও- কারণ তুমি ছাড়া আর কেউ আমাকে সান্তনা দিতে পারবে না। তুমি আমাকে জীবন দান করেছো এবং পালন করছো, সকল মহিমা একমাত্র তোমারই । তুমি যদি তোমার দরজা থেকে আমাকে তাড়িয়ে দাও, আমি তোমাকে পরিত্যাগ করবো না, কারণ আমি তো অন্তরের মধ্যে একমাত্র তোমার ভালোবাসা নিয়ে বেচে আছি” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। ৫০

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।