ইবাদত ও মুরাকাবা নামাজ ও মুরাকাবার মাধ্যমে প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অভ্যন্তরীণ অনুভূতি জাগ্রত হয় এবং প্রেমের গভীর স্বাদে বান্দা আপ্নুত হয়ে আরো বেশী ইবাদাতের মধ্যে ডুবে যায়। “তাদেরকে সৃষ্টির পূর্বে তিনি তাদের প্রশংসা করেছেন; তারা তার প্রশংসা রাহমাতুল্লাহি আলাইহি]। “যে ব্যক্তি পরাতে ও সন্ধ্যায় তাওবাহ করে সে যালিম নয়” [হযরত আহমদ ফারুকী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহি]। “পর্বত ও পাথরের সাথে, আমি কি তোমায় ডাকবো, হে প্রভু, হে প্রভু! ভোরের পাখিদের সাথে আমি কি তোমায় ডাকবো, হে প্রভু, হে প্রভু! সাগরের মাছের সাথে, মুক্ত সাহারার হরিণের সাথে, সুফি সাধকের “ওহ! সে!” ডাকের সাথে আমি কি ডাকবো তোমায়, হে প্রভু, হে প্রভু! [বক্তা অজানা]। “হে আল্লাহ! আমি যদি তোমায় স্মরণ করে থাকি দোযখের ভয়ে, তাহলে আমাকে দোযখে নিক্ষেপ করো। আমি যদি তোমার স্মরণে ডুবে থাকি বেহেশত পাওয়ার আশায় তাহলে আমাকে বেহেশত দান করো না। কিন্তু আমি যদি তোমাকে ডেকে থাকি শুধু তোমাকে পাওয়ার আশায় তাহলে তোমার চিরন্তন সৌন্দর্য দর্শন থেকে আমাকে বঞ্চিত করো না” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। “তুমি জানো, সমুউচিত “ধন্যবাদ' জানাতে আমি অপারগ । সুতরাং নিজেই আমার মধ্যে এসে ধন্যবাদ জানাও । ধন্যবাদ জানানোর এটাই একমাত্র রাস্তা- অন্য কোনো উপায় নাই!” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি]। ৪৯
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।