৯৯০। ০৭৯০ &। ৯০৪ প্রকাশকের কথা আলহামদুলিল্লাহ! মহান রাব্বুল আলামীনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। তার কৃপা ও দয়ার সীমা নেই। ইলমে মা'রিফাত হলো তার সঠিক পরিচিতি অর্জনের জ্ঞান। এই জ্ঞানার্জন হেতু অতীতে অসংখ্য মুসলমান আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন। মহান প্রভুর দরবারে “অলি" হিসাবে স্বীকৃত হয়ে দুনিয়া-আখিরাতে সীমাতিক্রম উপকৃত হয়েছেন। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরীকার উপর সুপ্রতিষ্ঠিত থেকে, পবিত্র শরীয়ার গগ্ডিসীমার মধ্যে দৃঢ়পদ হয়ে সঠিক তাসাওউফচর্চার মাধ্যমে নৈকট্যশীল বান্দাদের তালিকায় শামীল করুন। কুতবে যামান হযরত মাওলানা আমিনুদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুন্নাহি আলাইহি ২০১০ ঈসায়ী সালের ১০ সেপ্টেম্বর জুমুআতুল বিদার দিন বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট নগরীর সুবিদ বাজারে স্থাপিত আলী সেন্টারে ইন্তিকাল করেন । কুতবে যামানের ইশারায় ও আলী সেন্টারের প্রতিষ্ঠাতা হাজী আলী আসগর রাহমাতুন্াহি আলাইহি এবং বর্তমান মালিক লেখক ইপ্জিনিয়ার আজিজুল বারীর প্রচেষ্টায়, একই এই প্রতিষ্ঠান থেকে বিভিনু দীনি কার্যক্রমের সূচনা করেছি। খানকার গবেষণা কেন্দ্র থেকে ইতোমধ্যে, অত্র গ্রন্থের লেখক কর্তৃক অনুদিত “মাহবুব নবীর মাহবুব সুন্নাত", কবি আবদুল মুকিত মুখতার প্রণীত “আরবী ছাড়া অন্য ভাষায় খুতবা, একটি যৌক্তিক পর্যালোচনা", সৈয়দ মাহমুদুল হাসান কৃর্তক অনূদিত যুগশ্রেষ্ঠ জ্ঞান তাপস প্রখ্যাত মুহাদ্দিস হযরত মুশাহিদ বায়মপুরী রাহমাতুন্নাহি আলাইহি রচিত “আল-ফুরব্বীন বাইনাল হাকে ও বাতিলে ফী ইলমিত তাসাওউফ ওয়াল ইহসান", পবিত্র হজ্জ সম্পর্কে সুলিখিত “বাইতুন্লাহর মেহমান" ইদ্যাতি গ্রন্থ প্রকাশ করেছি। দীনি গ্রন্থ প্রকাশনার অংশ হিসাবে ইঞ্জিনিয়ার আজিজুল বারী প্রণীত অন্র গ্রন্থখানা খানকায়ে-আমিনীয়া-আসগরিয়া থেকে পাঠকদের হাতে তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে। আমরা আশারাখি গ্রন্থটি পাঠ করে সকলে উপকৃত হবেন। আমরা সবার দু'আপ্রার্থী। (মাওলানা) ফারুক আহমদ জকিগঞ্জী
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.