প্রেমের পথের অমৃত বাণী জলি করা জরুরী । এরপর স্তরে স্তরে জিকির পুরো দেহে বিস্তার করে শেষে হৃদয়ের কেন্দ্রে এসে স্থায়িত লাভ করবে । এখান থেকে রূহের মধ্যে তা বিস্তার করে গোপন লতীফাসমূহে ছড়িয়ে পড়বে । এরপর গোপন থেকে গোপন স্থানে পৌঁছে যাবে । কতটুকু গভীরে যেয়ে তা বিস্তার লাভ করবে তা নির্ভর করে আল্লাহ তা'আলার ইচ্ছার উপর” [হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুন্নাহি আলাইহি। “জিকির হলো, বাস্তব ক্ষেত্রে হদয়ের মধ্যে নামের ক্রমবর্ধমান শক্তি, এরপর জিকির স্বয়ং ক্ষয় হয়ে যায়” [ইমাম আবু হামিদ গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমি তোমাকে সর্বদা স্মরণ করি, তোমাকে ভুলে যাওয়ার আশজক্কা হেতু নয়; এটা আমার জিহ্বা থেকে এমনিতেই বেরিয়ে আসে” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রত্যেকটি দিবসে মহান প্রভূ চিৎকার দিয়ে বলেন, “হে আমার বান্দা! তুই আমার সঙ্গে বেশ নিমকহারামী করলি । আমি তোকে সর্বদা স্মরণ করি আর তুই আমাকে ভূলে যাস্। আমি তোকে আমার নিকট আসতে দাওয়াত দিচ্ছি কিন্তু তুই অপরের নিকট ছুটে যাস্!”” [হযরত সহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহমাতুল্লাহি আলাইহি] । “যতক্ষণ পর্যন্ত কেউ ভুলে যাওয়ার মধ্যে যে বিরাট বেদনা নিহিত তা বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে নৈকট্যশীল স্মরণের মধ্যে যে কী বিরাট আনন্দ বিদ্যমান তার স্বাদ পাবে না” [হযরত আবু উসমান হিরী রাহমাতুল্লাহি আলাইহি] । “সবকিছুর মধ্যে শাস্তি আছে। সুফির শাস্তি হলো তাকে জিকির থেকে গাফিল করা” [হযরত সুফিয়ান সওরী রাহমাতুল্লাহি আলাইহি । ৪৬
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।