Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “যে কেউ আমাকে হৃদয়ের মধ্যে স্মরণ করে, আমি তাকে আমার হৃদয়ের মধ্যে স্মরণ করি । আর যে কেউ আমাকে স্মরণ করে কোন মজলিশের মধ্যে, আমি তাকে একটি উত্তম মজলিশের মধ্যে তের্থাৎ ফিরিশতাদের সঙ্গে) স্মরণ করি” [হাদীসে কুদসী] । “গ্বাইকুল্লাহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যে কেউ আল্লাহর জিকিরে লিপ্ত হবে, সে শোনতে পাবে সকল প্রাণীর জিকিরের আওয়াজ । মনে হবে যেনো ওহী নাজিল হচ্ছে! মাগরিবের নামাজ থেকে রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়া পর্যন্ত আমি এই অভিজ্ঞতা অনুভব করেছি। আমি শোনতে পেলাম প্রাণীরা আল্লাহর প্রশংসা করছে উচ্চ স্বরে, সুতরাং আমি ভাবলাম হয়তো আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্ত না, তা ছিলো বাস্তব। আমি শোনেছি সাগরের মাছগুলো বলছে, “যাবতীয় প্রশংসা মহামহিম বাদশাহর জন্য, যিনি সর্বাপেক্ষা পবিত্র, মহান প্রতিপালক” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি] । “জিকির অর্থ আল্লাহ ছাড়া সবকিছু ভুলে যাওয়া” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি। “মহান আল্লাহ তা'আলা বলেছেন, “তওবাকারী থেকেও বেশী আমি দান করি যে ব্যস্ত থাকে আমার স্মরণে যদিও সে কিছু পাওয়ার আবদার করে না” [আল-হাদীস] । “প্রেমাস্পদ আল্লাহকে তোমার হৃদয়ে সর্বদা জাগ্রত রাখো । তোমার হৃদয়ের উপাসনা হয়ে যাক যিকরুল্লাহ” [হযরত আব্দুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহী। “জিকিরের বিভিন্ন স্তর ও বিভিন্ন দিক আছে । কোনো জিকির সশব্দে পড়া হয় যার নাম জিকিরে জলি । কোনো জিকির হলো অভ্যন্তরীণ যাকে জিকিরে খফী বলে। এই জিকির আসে হৃদয়ের কেন্দ্র থেকে। প্রাথমিক অবস্থায় জিকিরে ৪৫

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।