প্রেমের পথের অমৃত বাণী সাধক বললেন, “কারণ, “এই তো আমি' বলে কোন জবাব এখনও আসে নি”। খিজির (আঃ) বললেন, “আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমার নিকট এসে বলে দিতে: “আমি কি একে আমার উপাসনার জন্য ডাক দেই নি? আমিই কি তাকে আমার নামে জিকির পড়তে ব্যস্ত রাখি নি? তার কণ্ঠে “আল্লাহ! নামের ডাকই ছিলো আমার “এই তো আমি”, কথন। তার আকাজ্কার বেদনা আমার বার্তাবাহক তার নিকট । এসব অশ্রু এবং তাওবাহর ত্রন্দনের আমিই তো ছিলাম চুম্বক, এবং আমিই এদেরকে পাখা দান করেছিলাম ।” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “কালিমা তায়্যিবাহর জিকির সর্বাপেক্ষা বড়ো ইবাদত। আল্লাহ তাআলা বলেন, যদি 'লা-ইলা-হা ইল্লাল্লাহ" এক পাল্লায় ও সমস্ত জগৎ অপর পাল্লায় তুলে দেওয়া হয় তবে অবশ্যই কালিমা তায়্যিবাহর পাল্লা ভারী হবে” [হযরত আহমদ ফারুকী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহি] । “কোন এক এঁশীগ্রন্থে লিপিবদ্ধ আছে আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতদেরকে আমি দু'টি জিনিস দান করেছি যা ফিরিশতা জিবরাঈল ও মিকাঈল (আ:) -কেও দান করি নি: এর প্রথমটি হলো আমার প্রতিশ্র্ঘতি- তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করবো । অপরটি হলো, আমি ওয়াদা করেছি তোমরা আমাকে ডাকো, আলাইহি] । “আমি তোমাকে ডাক দিচ্ছি ... না না, তুমিই আমাকে নিজের নিকট ডেকে নিচ্ছো। আমি কিভাবে বলবো, “এ হয় তুমি! তুমি যদি আমাকে বলতে না, “এ হয় আমি?” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি] । “যে আমাকে স্মরণ করে আমি তার সাথী” [হাদীসে কুদসী] । ৪৪
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।