Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “আল্লাহর আমানত হিসাবে মহাসত্য মানুষের হৃদয়ে প্রোথিত করা হয়েছে। এটা মানুষের দায়িত্‌ যে এই আমানতের হিফাজত করা । মহাসত্য উন্মুক্ত হয় খাটি তাওবাহ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে । এর সৌন্দর্য বাইরে এসে সবকিছু আলোকোজ্জ্বল করে তোলে যখন বান্দা আল্লাহর জিকিরে লিপ্ত হয়। প্রাথমিক অবস্থায় “আল্লাহ' নামের জিকির করা হয় জিহ্বার দ্বারা; যখন হৃদয় জাগ্রত হয়ে ওঠবে তখন এই জিকির অভ্যন্তরীণভাবে উচ্চারিত হবে” [হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি] । হযরত সহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহমাতুল্লাহি আলাইহি একদা তার এক মুরীদকে বললেন: “পূর্ণ এক দিনের জন্য একবারও না থেমে “আল্লাহ! আল্লাহ! আল্লাহ!” জিকির করার চেষ্টা করো। এরপর পরের দিন, এর পরের দিনও যাতে এই নামের জিকির তোমার মধ্যে স্থায়ী হয়ে যায়।” এরপর তিনি বললেন, “রাতের বেলাও জিকির করবে ।” মুরীদ মুর্শিদের নির্দেশ মতো জিকির করতে করতে এমন অবস্থায় উপনিত হলেন যে, তিনি ঘুমের মধ্যেও “আল্লাহ! আল্লাহ! আল্লাহ! জিকির করতে লাগলেন। এরপর তসতরী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, “এবার আর এই নামের জিকির সর্বদা করো না, কিন্ত তোমার যাবতীয় চেতনাকে তার স্মরণে সম্পূর্ণরূপে ডুবিয়ে দাও।” মুরীদ তা-ই করলেন। এতে তার যাবতীয় চিন্তা-চেতনায় শুধুমাত্র আল্লাহর ধ্যান-ধারণা স্থায়ী হয়ে গেল। একদা এক টুকরো লাকড়ি তার মাথায় পড়ে গেল, এতে মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো । মাটিতে রক্ত পড়ে তা জিকির করতে লাগলো, “আল্লাহ! আল্লাহ! আল্লাহ!” [হযরত সাহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহমাতুল্লাহি আলাইহি]। একদা একজন সাধক আল্লাহকে আকুল হয়ে ডাকছিলেন এমন সময় শয়তান এসে হাজির হয়ে বললো, “আপনি আর কতদিন “হে আল্লাহ! বলে ক্রন্দন করবেন? এবার খামোশ হয়ে যান, আপনি কোন জবাব পাবেন না।” সাধক চুপ করে বসে রইলেন । কিছুক্ষণ পর তিনি হযরত খিজির আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তিনি বললেন, “ওহে! তুমি কেন আল্লাহকে ডাকা থেকে বিরত হলে?” ৪৩

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।