যিকরুল্লাহ সুফিরা দিবারান্রির প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণে ডুবে থাকতে সদা- উদ্গ্রীব। প্রতিটি শ্বাস-নিঃশ্বাস যিকরুল্লাহর মধ্যে অতিবাহিত হতে হবে। আল্লাহর স্মরণ হলো এই রাস্তার সর্বাপেক্ষা মৌলিক ও গুরুতৃপূর্ণ বিষয় । “বলো “আল্লাহ!” তারপর তাদেরকে তাদের বোকামির হাসিঠাট্টার মধ্যে রেখে দাও” |আল-কুরআন]। “যে কেউ আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার জীবন হবে পাতলা এবং রোজ কিয়ামতে তাকে আমি অন্ধ অবস্থায় উঠাবো” [আল-কুরআন- ২০:১২৪]। “আল্লাহর স্মরণে তাদের চামড়া ও হৃদয় নরম হয়ে যায়” [আল-কুরআন ৩৯:২৩] । “আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ কবরো” [আল-কুরআন] । “যারা দীড়িয়ে, বসে ও কাত হয়ে শুয়ে আল্লাহকে স্মরণ করে ..” [আল- কুরআনা। “আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়” [আল-কুরআন] । “যা কিছুর মধ্যে মরিচা পড়ে তার জন্য পালিশ আছে; এবং হৃদয়ের পালিশ হলো যিকরুল্লাহ” [আল-হাদীস] । “যারা আল্লাহর জিকির করে ও যারা করে না তাদের মধ্যে পার্থক্য হলো জীবিত ও মৃত, অর্থাৎ যাকিরীন জীবিত ও গাফিল মৃত” [আল-হাদীস] । ৪১
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।