Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী এই পাখিটি জগতের সকল শস্য দানা ভক্ষণ করে শেষ করার আগ পর্যস্ত পাবে না", তাহলে আমি ভাবছি, এই প্রেমাকাজ্ক্কার জন্য তা-ও অতি স্বল্পকাল হবে!” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুন্নাহি আলাইহা। “কামনার অভ্যন্তরীণ সত্য হলো, এটা হৃদয়ের মধ্যে আল্লাহর সন্ধানে রত একটি অনিয়ন্ত্রিত গতি” [হযরত কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি] । “তোমদের মধ্যে অনেকে আছো এ জগতের কামনা করো এবং অনেকে আছো পরজগতের কামনায় ব্যস্ত। কিন্ত সেই ব্যক্তি কোথায় যে শুধুমাত্র আল্লাহকে চায়?” [হযরত আবু বকর শিবলী রাহমাতুন্নাহি আলাইহ। “আমি তোমায় ডাকছি দূর-দুরান্ত থেকে; দিনগুলোর শুরু থেকেই আমি তোমায় ডাকছি। হাজার বছর ধরে আমি ডাকছি, ডাকছি যুগ যুগ ধরে_ এটা তো তোমারই মাঝে, আমার কণ্ঠ, কিন্ত তা আসে তোমার নিকট অতি ক্ষীণ আওয়াজে এবং তুমি তা শোনো শুধু ক্ষণে ক্ষণে; “আমি জানি না” হয়তো তুমি বলবে। কিন্তু কোথাও তুমি জানো। “আমি শোনতে পাচ্ছি না”, তুমি বলো, “তা কি এবং কোথায়?” কিন্ত কোথাও তুমি শোনো, এবং গভীরে তুমি জানো। কারণ আমি তো তোমার মাঝে- সর্বদাই ছিলাম; আমি তোমার মাঝে যার শেষ নেই। এমনকি যদি তুমি বলো, “কে ডাকছে?” এমনকি যদি তুমি ভাবো, “কে এই?” তুমি কোথায় যাবে? আমাকে বলে দাও । তুমি কি তোমার মাঝ থেকে দূরে যেতে পারবে? ৩৮

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।