প্রেমের পথের অমৃত বাণী “হে আমার প্রতিপালক! আমাকে প্রেম দ্বারা ক্ষুধামুক্ত করো না- কিন্তু প্রেমাকাজ্ফা দিয়ে অবশ্যই পিপাসামুক্ত করো” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি। “আমাকে প্রেমের বেদনা দান করো, তোমার জন্য প্রেম-বেদনা। চাই না ইশকের মহানন্দ, শুধু বেদনা । আমি এর বিনিময় দান করবো, যা কিছু তুমি চাও! আমি এর বদলে আমার সম্পূর্ণ নিজকে" প্রদান করবো- যদি আরো চাও তা-ও দেবো! অন্যদের জন্য সকল আনন্দ রেখে দাও, আমাকে বেদনা দান করো, এবং আমি মহানন্দে প্রেমবেদনার মূল্য প্রদান করবো!” [অজানা এক সুফির আত্মার ক্রন্দন] । “প্রেমাকাক্ক্কা হচ্ছে হৃদয়ের মধ্যে এক উত্তেজনা- প্রেমাস্পদের সঙ্গে মিলনের ইচ্ছা থেকে এর উৎপত্তি। এই আকাজক্ক্ষার গভীরতা বান্দার “ইশকে ইলাহীর' মাত্রার সঙ্গে যথোপযুক্ত” [হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি] । “পৃথিবীটা ছিলো সুন্দর সুন্দর বস্তু দ্বারা ভরপুর যতক্ষণ না দীর্ঘ দাড়িওয়ালা এক বৃদ্ধ আমার জীবনে এলেন এবং হৃদয়ে অগ্নি জ্বালিয়ে দিলেন- ভীষণ ইশকের অনল । আমার হৃদয় প্রেম দ্বারা অন্তঃসত্ত্বা হয়ে পড়লো । এবার আমি কিভাবে আমার চতুর্দিকের সৌন্দর্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে পারি? কিভাবে আমি এসব দেখবো, কারণ এগুলো দ্বারা আমার প্রেমিকের মুখশ্রী যে ঢেকে আছে” [ফার্সী কসিদা]। “আল্লাহ তা'আলা এই পৃথিবী সৃষ্টি করে যদি কোন জীব-জন্ত কিংবা মানুষ তৈরী না করে এতে শুধুমাত্র শস্য দানা দিয়ে আকাশ-পাতাল পর্যন্ত ভর্তি করে দিতেন; এবং এরপর যদি তিনি একটি পাখি সৃষ্টি করে একে বলতেন, “প্রতি হাজার বছরে একটি করে দানা ভক্ষণ করো” । এরপর যদি তিনি এক ব্যক্তিকে ৩৭
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।