হৃদয়ের তীব্র প্রেমাকাজ্কা আল্লাহকে পাওয়ার জন্যই হৃদয়ের প্রেমাকাজক্ষা, কারণ সে তো তার মাশুক থেকে দূরে ছিটকে পড়েছে। আত্মার এই বিরাট ক্রন্দন তার প্রেমাস্পদের নিকটে তাকে নিয়ে যায় মিলনের শুভক্ষণে | “শ্রবণ করুন! বাঁশী কিভাবে কিচ্ছা কাহিনী বলে, সে বিচ্ছিন্নরতার অভিযোগ হেনেছে। সে বলছে, “বাঁশ বাগান থেকে আমাকে বিচ্ছিন্ন করার পর থেকে আমার বিরহ-ক্রন্দন হেতু পুরুষ ও নারীরা অনুতপ্ত হয়ে আসছে। শুধুমাত্র দগ্ধ হৃদয়কে আমি নিজের অসহ প্রেমাকাজক্লার বেদনার কথা শোনাতে পরি । মূল যখন সে তাতে একক্রে মহানন্দে ছিলো” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমার বিরহ যন্ত্রণা ও একাকিত্রে সুত্র আমারই অন্তরের অন্তঃস্থলে প্রোথিত। এটা এমন এক রোগ যার কোন প্রতিকার নেই- নেই কোন ডাক্তার একে নিরাময় করার । বন্ধুর সঙ্গে মিলন হলো এর একমাত্র নিরাময়” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। “আমি তোমার প্রতি ক্রন্দন করবো, এবং তোমার প্রতি ক্রন্দন করবো এবং তোমার প্রতি ক্রন্দন করবো, যতক্ষণ না তোমার দয়ার দুগ্ধী ফুটন্ত না হয়” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “আমার ঘরে যদি আটটি বেহেশতের দ্বার খুলে যায়, এবং উভয় জগতের বাদশাহী আমার হস্তগত হয়, তথাপি আমি এগুলো গ্রহণ করবো না তাহাজ্জুদের সময় রূহের গভীরে আমার প্রেমাস্পদের স্মরণের ফলে, যে ক্ষণকালের একটি দীর্ঘশ্বাস উঠে তার বদলে” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি]। ৩৬
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।