প্রেমের পথের অমৃত বাণী এর রূহ মুবারকসহ সকল আকাবিরের আরওয়াহ আমার সামনে উপস্থিত দেখতে পেলাম এবং তারা সবাই আমার জন্য দু'আ করলেন” [হযরত খাজা আবু হুবাইরাহ রাহমাতুল্লাহি আলাইহি । হযরত শরীফ যানদানী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন: “এই নাও চার কল্পি বিশিষ্ট টুপি- এর মানে “চার তরকা"; এক. তরকে দুনিয়া (দুনিয়ার মুহাব্বত থেকে দূরে থাকা), দুই. তরকে নাওম (ঘুম ছেড়ে দেওয়া), তিন. তরকে আখিরাত (আল্লাহ তা'আলার দীদার ছাড়া আখিরাতেও কিছু পাওয়ার আশা ছেড়ে দেওয়া) এবং চার. তরকে হাওয়ান্নাফস (নোফসানী ইচ্ছাকে ছেড়ে দেওয়া)” [হযরত খাজা শরীফ যিনদানী রাহমাতুল্লাহি আলাইহি] । “আলহামদুলিল্লাহ! আমি কুতবে আলম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মকী রাহমাতুল্লাহির পবিত্র সুহবতে থাকার সৌভাগ্য পেয়েছিলাম; আমি তার নিকট থেকে আধ্যাত্মিক প্রশিক্ষণ ও শিক্ষা পেয়েছি। এছাড়া আমি কুতবে আলম হযরত মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী রাহমাতুল্লাহি আলাইহির একজন অনুগত খাদিমও ছিলাম । তার পবিত্র হস্তে আমার মাথায় ফজিলতের পাগড়ি পরিয়ে বলেছিলেন, “এটা হলো খিলাফতের নিদর্শন-স্বরূপ” । আমি শায়খুল হিন্দ হযরত মাহমুদ হাসান রাহমাতুল্লাহি আলাইহির খাদিম ছিলাম । এ সবই আল্লাহ তা'আলার অনুগহের ফলাফল ছিলো” [হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি । “যখন মুরীদ সর্বদা তার মুর্শিদের মুখমণ্ডল ধ্যানের মধ্যে উপস্থিত দেখবে এবং তার সানিধ্য লাভের তীর্ব আকাজ্ষা অনুভব করবে তখন বুঝতে হবে, সে “ফানা-ফিস-শায়খ' এর স্তরে উন্নীত হয়েছে” [সুফি সনাতন] । “মুর্শিদ যদি মুরীদকে জুতা বহন করতে নির্দেশ দেন, বিনাবাক্যে সে নির্দেশ মেনে নিতে হবে” [সুফি সনাতন] । ৩৪
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।