প্রেমের পথের অমৃত বাণী মাঝে একটি বিশ্রী মুখ দেখতে পাও, এতো তুমি; আর তুমি যদি ঈসা (আ:) এবং মরিয়মকে (আ:) দেখতে পাও, এতো তুমি। তিনি তো “এটা" কিংবা “ওটা' নন: তিনি পবিত্র ও “আপন' থেকে মুক্ত; তিনি তার ছবি তোমার মাঝে জড়িয়ে দেন” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “মুর্শিদের না আছে নাম না আছে মুখমণ্ডল* [সুফি প্রবাদ]। “গত রাতে আমার মুর্শিদ আমাকে দারিদ্র্যতার পাঠদান করেছেন: কিছুই না থাকা এবং কিছুই না চাওয়া” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি । “সামান্যতম অহমিকাসহ কেউ যদি স্থীয় মুর্শিদ বা অন্য কোন তাপসের দরবারে যায় তাহলে কোন লাভ হবে না” [হযরত মুমশাদ দিনওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি] “আমি শায়খদের দরবারে উপস্থিত হওয়ার পূর্বে নিজস্ব বিদ্যা বা যোগ্যতা একপাশে শুটিয়ে রেখে থাকি । এতে তাদের অমূল্য উপদেশ মন দিয়ে শুনতে সক্ষম হই। এরই ওয়াসিলায় আন্নাহ আমাকে মা'রিফাতের সাফল্য দান করেছেন। [হযরত মুমশাদ দিনওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি] । “কাজ্জিত মাকামে পৌঁছার উপায় আমরা । সালিককে আমাদের থেকে মুক্ত হয়ে শুধুমাত্র “এ মাকামের' কথা চিন্তা করা জরুরী ।” [হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহা]। “আল্লাহ পর্যস্ত পৌছার একমাত্র মুর্শিদ পথপ্রদর্শক) হলেন স্বয়ং আল্লাহ তা'আলা” [হযরত আবু বকর কালাবাদী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমাকে যখন [হুজাইফা মারআশী রাহমাতুল্লাহি আলাইহি] খিরকায়ে খিলাফত দান করলেন তখন আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৩
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।