প্রেমের পথের অমৃত বাণী ৭. প্রয়োজনে তিনি মুরীদকে দয়া ও অনুগ্রহের মাধ্যমে শিক্ষা দেবেন, তিনি কঠোরতা ও মারধোরের পথ পরিহার করবেন। ৮. যা কিছু তিনি মুরীদকে করতে বলবেন, সে আমল তার নিজের মধ্যে থাকতে হবে। ৯. যা কিছু তিনি মুরীদকে করতে নিষেধ করবেন, তা থেকে তিনি নিজে দুরে থাকবেন । ১০. জাগতিক কোন স্বার্থে তিনি তার মুরীদকে উপেক্ষা বা বিসর্জন করবেন না, তিনি মুরীদ করবেন একমাত্র আন্নাহর সন্তুষ্টির জন্য । যদি মুর্শিদের মধ্যে উপরোক্ত গুণাবলী থাকে তাহলে যে কোন আন্তরিক মুরীদ তার পদাঙ্ক অনুসরণ করে আধ্যাত্মিক ভ্রমণে যাত্রা করবে ।” অনুসন্ধানী মুরীদের মধ্যেও নিয়োক্ত দশটি গুণাবলী থাকতে হবে: ১. তাকে অবশ্যই যথেষ্ট বুদ্ধিসম্পন্ন হতে হবে যাতে সে তার মুর্শিদের আধ্যাত্মিক পথনির্দেশ বুঝতে ও অনুসরণ করতে সক্ষম হয়। ২. মুর্শিদের সকল নির্দেশ তাকে কায়মনোবাক্যে পালন করতে হবে । ৩. মুর্শিদ যা বলেন তা তাকে সতর্কতার সঙ্গে শ্রবণ করতে হবে । ৪. মুর্শিদের মাহাত্ম্য অনুভব করার মতো যোগ্যতাসম্পন্ন একটি হৃদয়ের অধিকারী তাকে হতে হবে। ৫. মুর্শিদের নিকট যা কিছু সে বলবে তাতে যেনো কোন বাতুলতা না থাকে- তাকে অবশ্যই সর্ববিষয়ে সত্যবাদী হতে হবে । ৬. মুর্শিদের নিকট যতো প্রতিজ্ঞা করবে তা যেনো সে সত্যিকার অর্থে পালন করে। ৭. তাকে উদার হতে হবে, সুতরাং প্রয়োজনে নিজের সবকিছু বিলিয়ে দিতে প্রস্তুত থাকতে হবে। ৮. তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, যাতে করে সে কোনো গোপন রহস্য নিজের মধ্যে লুকিয়ে রাখতে সক্ষম হয়। ৩১
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।