Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী আন্তরিক হয়, তাহলে আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। কারণ, আল্লাহ তা'আলা তার বান্দাকে ভালোবাসেন। তাই সে একদা আসল পীরের সন্ধান পাবেই। এমনটি নয় যে, যে কোন মুহূর্তে পুরো পৃথিবীর কোথাও কোন আল্লাহর ওলি থাকবেন না । বাস্তবে ওলি-আল্লাহরা কিয়ামত পর্যন্ত থাকবেন। সুতরাং আন্তরিক অনুসন্ধানীর হৃদয়কে আল্লাহ পাক সন্ধানী টর্চ লাইটে পরিণত করে দেবেন । তাই বলা হয় মুরীদ যখন প্রস্তুত হয়ে যায়, তখন মুর্শিদও এসে পড়েন” [একজন সুফি দরবেশের উপদেশ] । মুর্শিদ ও মুরীদ: “কথা যদি হৃদয় থেকে বের হয় তাহলে তা হৃদয়ে ঢুকবে, আর তা যদি জিহবা থেকে বেরিয়ে আসে তাহলে তা কর্ণ অতিক্রম করবে না” [হযরত শিহাবুদ্দীন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি । “মানুষ মনে করে মুর্শিদকে কারামত ও নূর দেখাতে হবে । আসলে মুর্শিদ তাকেই বলে যিনি তার মুরীদের যাবতীয় প্রয়োজন মেটাতে সক্ষম” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি]। করা হলো: “ইয়া শায়খ! হাক্কাত লাভ করেছেন এমন আধ্যাত্মিক মুর্শিদ ও আন্তরিক মুরীদ কারা?” তিনি জবাব দিলেন: “হাকৃ্কাত লাভ করেছেন এমন আধ্যাত্বিক মুর্শিদ হলেন তিনি, যার মধ্যে নিম্নোক্ত দশটি গুণ পাওয়া যাবে: ১. তিনি অবশ্যই নিজে কারো খলীফা হবেন। ২. আধ্যাত্মিক ভ্রমণ করে তিনি রাস্তার উপর জ্ঞানবান হবেন । ৩. তিনি শরীয়তের যাবতীয় মৌলিক বিষয় অবগত ও আমলকারী হবেন। ৪. তাকে হদয়বান হতে হবে ও প্রয়োজনে মুরীদকে টাকা কড়ি দিয়ে সাহায্য করতেও দ্বিধা করবেন না। ৫. মুরীদের টাকা-সম্পদের প্রতি তার কোন লোভ থাকবে না। ৬. মুরীদকে তিনি প্রয়োজনে উপমা ও ইঙ্গিতের মাধ্যমে শিক্ষা দিবেন- তিনি সরাসরি তাছাওউফের ভাষা ব্যবহার করবেন না। ৩০

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।