Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “প্রেমের এই পথে একটি পদক্ষেপও নেবে না, উত্তম কোনো পথপ্রদর্শক ছাড়া। আমি শতবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি” [হযরত মাওলানা শামসুদ্দীন হাফিজ সিরাজী রাহমাতুল্লাহি আলাইহি] । হলো: “হযরত! যদি কেউ চায় আধ্যাত্মিক পথে কোনো মুর্শিদ ছাড়াই ভ্রমণ করতে, তাহলে কি কোনো অসুবিধা আছে?” শায়খ জবাব দিলেন, “এটা অসম্ভব, কেউ তাকে রাস্তা দেখিয়ে নিয়ে যেতে হবে। কারণ তিনি তো ইতোমধ্যে এ রাস্তায় চলে এসেছেন আরেক পথনির্দেশকের সাহায্যে । রাস্তাটি তার পরিচিত। সুতরাং রাস্তার মধ্যে কোথায় কোন্‌ সমস্যা, কোথায় কোন্‌ শঙ্কা ইত্যাদি কে এ একা ভ্রমণকারীকে জানিয়ে দেবে? এ রাস্তায় অসংখ্য স্তর বা মাকবাম আছে। মুর্শিদ তাকে বলে দেবেন মুরীদ কোন্‌ মুহূর্তে কোন্‌ মাকবামে অবস্থান করছে। যদি কোন বিপজ্জনক স্থান থাকে তাহলে তাকে তিনি সতর্ক করে দেবেন। এভাবে মুর্শিদ মুরীদকে তার দুঃখ-কষ্ট ভুলে যাবে, কারণ সে তখন সত্যিকার শান্তি অনুভব করবে” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি]। “যে কেউ এ রাস্তায় মুর্শিদ ছাড়া চলবে, দু'দিনের ভ্রমণপথ অতিক্রম করতে তার প্রয়োজন হবে দু'শ বৎসর!” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি। “যে মুহূর্তে তুমি মুর্শিদের মধ্যে “ফানা ফিশৃশাইখ* হবে তখনই তোমার চলা হয়ে যাবে সহজ-সরল” [হযরত ভাই সাহেব রাহমাতুন্রাহি আলাইহি]। “এখন প্রশ্ন জাগে কিভাবে আসল মুর্শিদ পাওয়া যায়? প্রায়ই মানুষ সন্দেহের মধ্যে পড়ে যায়- তারা বুঝতে পারে না কোনো বিশেষ পীর সাহেব আসল না নকল । আজকের বিশ্বে ভণ্ড পীরের সংখ্যা অতি বেশী হওয়ায় সমস্যা আরো জটিল হয়ে উঠেছে। তবে সন্ধানী যদি তার অনুসন্ধানের ক্ষেত্রে সত্যিকার ২৯

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।