Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

মুর্শিদ এবং মুরীদ এ রাস্তার উপর চলার একমাত্র উপায় হলো মুর্শিদের শরণাপন্ন হওয়া । মুর্শিদ ছাড়া এ রাস্তায় চললে হোচট খাওয়ার বিরাট সম্ভাবনা আছে। শুধু তাই নয়- মানুষ সম্পূর্ণ পথহারা হয়ে যেতে পারে । আমরা আল্লাহর দরবারে আশ্রয় চাই। কামিল মুর্শিদ তিনি যিনি অপর কোন কামিল মুর্শিদের ইযাজতপ্রাপ্ত খলীফা । মুরীদের অভ্যন্তরীণ ব্যাধির মহৌষধ হচ্ছেন তার মুর্শিদ । তিনি নফসে আম্মারার মধ্যে ক্রিয়াশীল দোষ-ক্রটি ও রোগ-ব্যাধি দূর করে একে মুর্শিদের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। সুতরাং মুরিদ হওয়ার অর্থ 'ফানা ফিশ-শায়খ' বা মুর্শিদের মধ্যে নিজেকে বিলীন করা । আর মুর্শিদের সাহায্যে মুরীদ কিভাবে “ফানাফিল্পাহ' বা আল্লাহর মধ্যে বিলীন হওয়ার মাকামে পৌঁছবে তা শিক্ষা করবে । “প্রাথমিক পর্যায়ে তোমাকে দু'টি জিনিস অনুসরণ করতেই হবে: কামিল মুর্শিদের হাতে বাইআত ও আধ্যাত্মিক ভ্রমণে যাত্রা” [হযরত আবুল হাসান আলী খারব্ানী রাহমাতুল্লাহি আলাইহি। “মুর্শিদ নির্বাচন করো, তীকে ছাড়া এই ভ্রমণে শুধু শুধু মহাপরীক্ষা, ভীষণ ভয় ও মহাবিপদ । পথপ্রদর্শক ছাড়া তুমি এই রাস্তা হারাবে । কখনো এই রাস্তায় একা পা বাড়াবে না” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি । “পাহাড়কে চুলের মাধ্যমে টেনে সরানোর চেয়েও কঠিন হবে যদি কেউ সাহাষ্য ছাড়া নিজ নেফস) থেকে বেরিয়ে আসতে চেষ্টা করে” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । ৮

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।