প্রেমের পথের অমৃত বাণী “সৃষ্ট জগতের সবকিছুর শেষ পরিণতি আছে এবং এদের অস্তিত্বের একেকটি উদ্দেশ্য আছে। শেষ পরিণতি হলো পূর্ণতা লাভ এবং অস্তিত্বে উদ্দেশ্য হলো স্বাধীনতা অর্জন । দৃষ্টান্ত হিসাবে আমরা গাছের ফলের কথা বলতে পারি। ফল শাখায় জন্মলাভ করে পাকাপুক্ত হয়ে গেলে তা পড়ে যায়। পাকা ফলকে আমরা পূর্ণতাপ্রাপ্তি বলতে পারি এবং পড়ন্ত ফলকে তুলনা করতে পারি স্বাধীনতা অর্জনের সঙ্গে” [বক্তা অজানা] । হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো: “হযরত! একজন সুফির শেষ কি?” তিনি জবাব দিলেন, “তখনই শেষ যখন তিনি যা ছিলেন তা-ই হবেন, অস্তিত্বের পূর্বে যেখানে ছিলেন সেখানে যাবেন” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহা.। “আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তার সংখ্যা মানুষের শ্বাস-নিঃশ্বীসের সমপরিমাণ” [সুফি সনাতন]। [সুফি প্রবাদ]। “আমার জীবনের রাস্তা হলো রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শরীয়ত; আমার তরীকতের রাস্তা হলো রাসুলের সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শরীয়ত; রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত একটি রাস্তায় হাটা!” [হযরত শাহ নৌশা গঞ্জেবখশ রাহমাতুল্লাহি আলাইহি] ।” ২৭
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।