Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “যে কেউ বিশ্বীস করে তার নিজের চেষ্টায় আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, সে ব্যর্থ মেহনতে রত; অপরদিকে যে কেউ বিশ্বাস করে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে কোন চেষ্টা ছাড়াই, সে শুধুমাত্র ইচ্ছার সরণীর ভ্রমণকারী” [হযরত আবু সাঈদ খাররাজ রাহমাতুল্লাহি আলাইহা। “যখন মনে করবে তুমি তাকে পেয়ে গেছে, ঠিক সে মুহূর্তে তুমি তাকে পেয়ে গেছো” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুন্নাহি আলাইহি । “এবং তিনি যদি তোমার সম্মুখের সকল রাস্তা ও গিরিপথ বন্ধ করে দেন, তাহলে তিনি তোমাকে একটি গোপন পথের সন্ধান দেবেন যে সম্পর্কে কেউই অবগত নয়” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি। “এ রাস্তায় কঠোর চেষ্টা-সাধনায় অব্যাহত থাকো, শেষ নিঃশ্বাস ছাড়ার পূর্ব পর্যন্ত থেমো না; কারণ সেই শেষ নিঃশ্বীসের সময়ও সর্বজ্ঞানীর পক্ষ থেকে করুণার দৃষ্টি এসে পড়ে যেতে পারে” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “একজন শিকারীর মতো সুফির কাজ হলো শিকারের পেছনে ছুটে চলা; মৃগনাভির অধিকারী হরিণের পদচিহৃকে সে অনুসরণ করে চলতে থাকে। কিছু কালের জন্য এই চিহৃই তার সন্ধানের সূত্র, কিন্তু পরে স্বয়ং মিশক হয়ে যায় তার চলার পথনির্দেশক” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুন্রাহি আলাইহি । “একটি রাস্তা ও পলায়ন-পথ অর্থহীন হয়ে যায় যখন মাক্ামে মাকছুদ দৃষ্টির মাঝে আসে” [হযরত আলী ইবনে উসমান হাজবিরী রাহমাতুল্লাহি আলাইহি । খ্ঙ৬

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।