Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “আদর্শ সুফি তিনি নন যিনি নির্জনে একক সত্তার উপাসনায় লিপ্ত, তিনিও নন যিনি মানুষের সঙ্গ সম্পূর্ণ বিসর্জন দিয়ে তরকে দুনিয়া হয়েছেন। আসল সুফি তিনি যিনি মানুষের মধ্যেই চলাফেরা করেন, তাদের সাথে খাওয়া-দাওয়া, ওঠাবসা, ক্রয়-বিক্রয়, বিবাহ-শাদী এবং সামাজিক কার্য-কলাপে অংশগ্রহণ করেন কিন্ত এক মুহূর্তের জন্যও আল্লাহর স্মরণ থেকে গাফিল নন” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] “প্রথমে তোমার উটের পা বেধে দাও তারপর আল্লাহর উপর ভরসা করো” [আল-হাদীস] । “মানুষের মতো বস্ত্র পরিধান করো, তারা যা ভক্ষণ করে তা-ই খাও। কিন্ত অভ্যন্তরীণ দিক থেকে তাদের মধ্য হতে দূরে থাকো” [হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি]। স্বাধীন রাখবে । নিজেকে কোন কিছুর মধ্যে আত্মপ্রকাশ করা থেকে বিরত কিভাবে থাকতে হবে তা শিখে নাও” [হযরত আব্দুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহি] । “সুযোগ অতি মহামূল্যবান এবং সময় হলো অসি” [হযরত শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি] । “তোমার এক পকেটে যদি শুধুমাত্র ক'টি তাশ্ মুদ্রা থাকে, তাহলে এই মুদ্রাপ্তলোই তোমার কাছে মহামূল্যবান। কিন্তু যদি কেউ তোমার অন্য পকেটে এক হাজার স্বর্ণমুদ্রা রেখে দেয় তাহলে এ স্বল্প ক'টি তা্রমুদ্রা সম্পূর্ণ মূল্যহীন হয়ে যাবে” [অজ্ঞাত দরবেশের উক্তি] । ২৪

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।