প্রেমের পথের অমৃত বাণী “যখন কোনো হৃদয়ে মহাসত্য এসে বাসা বাধে তখন সে হৃদয় সবকিছু নিজ থেকে মুছে দেয়, অবশিষ্ট থাকে শুধু সে নিজে” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুন্াহি আলাইহি] । “আল্লাহ হিংসা করেন, এই হিংসার একটি সংকেত হলো, তিনি নিজের নিকটে যাওয়ার কোন রাস্তা কারো জন্য পরিস্কার করেন না- শুধুমাত্র তিনি ছাড়া” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুন্নাহি আলাইহি] । আবুল হাসান বুশঙ্গী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো: “হুজুর! ঈমান কি জিনিষ এবং আল্লাহর উপর ভরসা তথা তাওয়াক্কুল কাকে বলে? তিনি জবাব দিলেন: “যা কিছু তোমার সামনে আসে তা তুমি খাবে এবং প্রতিটি লোকমা গলদ্ধকরণ করবে প্রশান্ত হৃদয়ে । কারণ তুমি জানো, যা কিছু তোমার, তা তোমাকে কখনো হারাতে হবে না” [হযরত আবুল হাসান বুশঙগী রাহমাতুল্লাহি আলাইহি]। “একদা লোকাম পাহাড় থেকে এক ব্যক্তি হযরত সারী সাকাতী রাহমাতুন্নাহি আলাইহির দরবারে এসে বললো, “ইয়া শায়খ! লোকাম পাহাড়ে অবস্থানকারী অমুক ব্যক্তি আপনাকে সালাম জানিয়েছেন” । শূন্যে! একটি মানুষকে বাজারের মধ্যে থেকেও আন্নাহর ধ্যানে এতোই মগ্ন হতে হবে যে, এক মুহূর্তও যেনো তার স্মরণ থেকে গাফিল না হয়” [হযরত আবুল হাসান সারী সাক্াতী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমাদের রাস্তা হচ্ছে দলবদ্ধ আলোচনা । নির্জনবাসের মধ্যে খ্যাতি বিদ্যমান এবং খ্যাতি বা যশের মধ্যে সকল সর্বনাশ । দলের মধ্যে আছে মঙ্গল । যারা এই রাস্তায় চলে তারা বিরাট ফায়দা লাভ করেছে এবং এই খানকাভিত্তিক দলবদ্ধ বৈঠকে আছে অনেক আশীর্বাদ” [হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহা। ২৩
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।