Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “আমি একদা স্বপ্নে আমার প্রভুকে দেখে জিজ্ঞেস করলাম, “আমি কিভাবে আপনাকে পাবো?' তিনি জবাব দিলেন, “তোমার নিজকে ইস্তিফা দাও এবং এসো!” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি] । “যে কেউ তার সন্ধানে ভ্রমণ করে, তিনি তার সাথে ভ্রমণ করেন। এরপর তার মধ্যে তিনি আগ্রহ সৃষ্টি করে দেন” [হযরত আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি] । “স্বদেশে তুমি সন্ধান করো গোপন আগ্নিশিখা .... মানুষের জন্য এটা অনুচিত অপর কোথাও থেকে আলোকরশ্বি ধার করা” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি। “এ পথের জন্য যদি তুমি পৌরুষত্ের অধিকারী হয়ে থাকো তাহলে তোমাকে স্বীয় হৃদযন্ত্র হাতের মধ্যে নিয়ে আসতে হবে । আর এটা হলো সুফি শায়খদের ভাষায়, এ নামের জন্য একমাত্র কাজ যা উপযোগী” [হযরত মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি] । “যখন তুমি প্রভুকে খুঁজবে, সন্ধান করো তোমার হদয়ে- তিনি তো জেরুজালেমে, মক্কায় কিংবা হজ্জে অবস্থান করেন না” [বক্তা অজানা] । “যে মুহূর্তে আমি আমার প্রথম প্রেম-কাহিনী শ্রবণ করেছি, আমি তখনই তোমার সন্ধানে ব্রত হয়েছি। আমি জানতাম না কতটুকু অন্ধত্রে মাঝে আমি নিমজ্জিত ছিলাম, সবশেষে প্রেমিকদের মিলন কোথাও হয় না, তারা তো সর্বদাই চিরমিলনের মাঝে ডুবন্ত” [মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। ২২

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।