প্রেমের পথের অমৃত বাণী “মুরীদ হওয়ার আশাবাদী এক ব্যক্তি হযরত যুননুন মিশরী রাহমাতুন্নাহি আলাইহির দরবারে উপস্থিত হয়ে বললো: “হযরত! এই জগতের সবকিছু ভুলে আমি মহাসত্যের রাস্তার পথিক হতে চাই" । তিনি বললেন: “তুমি যদি আমাদের কাফেলার সদস্য হতে চাও তাহলে তোমাকে প্রথমেই দু'টি বিষয় সম্পূর্ণরূপে মেনে নিতে হবে । প্রথমটি হলো, তোমাকে এমন কিছু কাজ করতে হবে যা তুমি কখনো করতে চাও না। দ্বিতীয়টি হলো, এমন কিছু কাজ তোমাকে করতে দেওয়া হবে না, যা তুমি করার ইচ্ছা রাখো। হকের রাস্তায় যে জিনিসটি মানুষকে বাধাদান করে তাহলো এই “চাওয়াকাজ্কা"” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি]। “একটি পদক্ষেপ দাও নিজ থেকে বাইরে এবং, দেখো! এইতো মহাসত্যের রাস্তা! [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি]। “জেনে রেখো, তুমি যখন নিজেকে হারানো শিখে নেবে তখন প্রেমাস্পদের সন্ধান পাবে। অন্য কোন গোপন রহস্য জানার কিছু নেই, এবং এ থেকেও অতিরিক্ত আমার নিজেরই জানা নেই” [হযরত আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি । “হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহির নিকট এক ব্যক্তি এসে বললো: “আমি অনেক দূরবর্তী এক স্থান থেকে আপনার দরবারে এসেছি ।' সঙ্গে দীর্ঘ পথ অতিক্রম করা কিংবা দূরে ভ্রমণ করার সাথে কোন সম্পর্ক নেই। নিজ থেকে তুমি শুধুমাত্র একটি পদক্ষেপ আলাদা হয়ে যাও, তোমার গন্তব্যস্থলে পৌছে যাবে” [হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি] । ২১
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।