প্রেমের পথের অমৃত বাণী দ্বারা যে কোন পরিস্থিতির মুকাবিলা” [হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি] । একব্যক্তি খুব দুঃখ-ভারাক্রান্ত অবস্থায় অতিক্রম করছিলো । তিনি তাকে বললেন, “এই যে! আমি আপনাকে তিনটি প্রশ্ন করতে চাই”। লোকটি থেমে গেলে । তিনি বললেন, “প্রথম প্রশ্ন - এই জগতে আল্লাহর ইচ্ছা ছাড়া কি কোন কিছু ঘটে?” জবাবে লোকটি বললো, “অবশ্যই না।” তিনি জিজ্ঞেস করলেন, “দ্বিতীয় প্রশ্র- আল্লাহ তোমার জন্য দৈনিক যেটুকু রিজিক প্রদান করেছেন তা কমে যায়?” “না, অবশ্যই নয়।” তার তৃতীয় প্রশ্ন- “আল্লাহ কর্তৃক নির্ধারিত সময়ের একটুও আগে কিংবা পরে তোমার মৃত্যু ঘটবে কি?” সে জবাব দিল, “না, অবশ্যই নয়- ঠিক নির্ধারিত সময় উপস্থিত হলেই মৃত্যু হবে।” এবার তিনি বললেন, “তাহলে বাবা, এতো দুঃখ কিসের?” [হযরত ইব্রাহীম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি|। “আপনিও আপনার উত্তম পা সামনে এগিয়ে নিন। যদি তা না চান তবে আপনার কল্পনাকে অনুসরণ করুন। কিন্তু নিজের আত্মার গোপন প্রেমের কুরবানী করবেন। আপনি অবশ্যই যাকিছু মহামূল্যবান মনে করেন, তার সবই হারিয়ে ফেলবেন। কিন্তু অচিরেই আপনার কানে বেজে ওঠবে সেই পবিভ্র শব্দছয় “প্রবেশ করো!”” [হযরত ফরিদুদ্দীন আত্ার রাহমাতুল্লাহি আলাইহি । “আল্লাহর নিকট পৌছার দু'টি রাস্তা: ১. নবীগণের সাথে সম্বদ্ধ রেখে- যা নবী ও আওলিয়াগণের চলার পথ, এদের সংখ্যা খুব অল্প এবং ২. হিদায়াতের পথ- এটা কুতুব, আবদাল, গাউস ও অলিআল্লাহদের রাস্তা” [হযরত আহমদ ফারুকী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহি । ২০
— Page 21 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.