প্রেমের পথের অমৃত বাণী “যে পর্যন্ত তুমি নিজের স্ত্রীকে বিধবা, সন্তানদেরকে ইয়াতীম এবং রাতের বিছানাকে কবর মনে না করবে সে পর্যন্ত তুমি নিজেকে সাধকের ধারেকাছেও গিয়েছ বলে মনে করো না!” [হযরত ইব্রাহীম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি । “তুমি যদি আল্লাহর মুখ দেখতে চাও তাহলে আমার চেহারার দিকে তাকাও- আমি তার দর্পণ, তিনি আমা হতে পৃথক নন” [হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রাহমাতুল্লাহি আলাইহি] । “সুফি পুরুষের দশটি গুণ থাকা আবশ্যক: ১. কামিল মুর্শিদের খলীফা, ২. সত্যপথে ভ্রমণ, ৩. সদাচার, ৪. সদানন্দ থাকা, ৫. ইশকে ইলাহী, ৬. পরহেজগারিতা, ৭. শরীয়তের হুকুম পালনকারী, ৮. অল্প আহার, অল্প কথা, অল্প নিদ্রা, ৯. নির্জনতা ও মুরাকাবা-সুশাহাদা এবং সর্বোপরি ১০. নামাযের পাওবন্দ” [হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রাহমাতুল্লাহি আলাইহি] । “যখন ফকিরীর পোশাক পরিধান করে নিলাম, তখন থেকেই বুঝলাম কাফন আলাইহি] । “সুফিদের রাস্তার মাকবামাত অর্জিত হয় সুফির সাধনায়, কিন্ত তার আহওয়াল (অবস্থাসমূহ) একমাত্র আল্লাহর দয়া ও অনুগ্রহ ছাড়া আর কিছু নয়” [হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি] । হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, হযতর জুনায়িদ বাগদাদীর উক্তি “পাঠকদের থেকে তুমি দূরে সরে যাও এবং সুফিদের সানিধ্য গ্রহণ করো", এর মানে কি?
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।