Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী করে না” । ফকীর কে? এই প্রশ্রের জবাবে বললেন, “যে অস্তিত্হীন অবস্থায় এবং এককতে বিলীন হয়ে প্রশান্ত” [হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি] । “এক দেশে বাদশা ছিলেন, যিনি একদিন তার বাদশাহী দরবারে প্রবেশকালে লক্ষ্য করলেন উপস্থিত লোকদের মধ্যে একব্যক্তি মাথা নত করে নি। অজানা এই লোকটির নিয়মবহির্ভূত কাজে তিনি ক্ষুব্ধ হয়ে জিজ্ঞেস করলেন: “তোমার স্পর্ধা তো কম না! কোন্‌ সাহসে তুমি মাথা নত করলে না? একমাত্র আল্লাহ আমার সামনে মাথা নত করেন না, এবং আল্লাহ থেকে বড়ো কিছুই নয়। কে তুমি?” অজ্ঞাত এই লোকটি মৃদু হেসে ধীর গলায় জবাব দিল: “আমি সেই “কিছুই নয়'” [অজ্ঞাত সুফি বাক্য] । “আসল সুফি তিনি যিনি কেউ নন” [সুফি সনাতন] । “তিনটি জিনিস যে খুব বেশী ভালোবাসে জাহান্নাম তার কণ্ঠ থেকেও নিকটবর্তী: ১. সুখাদ্য, ২. উত্তম পোশাক এবং ৩. আমীর-উমারার তাবেদারী” [হযরত ওয়ায়িস কার্ণী রাহমাতুল্লাহি আলাইহি । একদা প্রখ্যাত তাপস হযরত ওয়াসে রাহমাতুল্লাহি আলাইহি সাধক কাতীবা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে অত্যন্ত সাধারণ ছেড়া-ফাড়া পোশাক পরে উপস্থিত হলেন। কাতীবা রাহমাতুল্লাহি আলাইহি তাকে প্রশ্ন করলেন, “ও হে! আপনি এরূপ বস্ত্র কেনো পরছেন?” হযরত ওয়াসে কোন জবাব না দিয়ে চুপ করে বসে রইলেন। কাতীবা আবার একই প্রশ্ন করলেন। এবার তিনি জবাব দিলেন “আমি উভয় সংকটে ভুগছি। কিভাবে বলি যে, ফকিরী অবলম্বনে আমি এরূপ ছেড়া বন্ত্র পরিধান করছি, এতে যে অহঙ্কারের জন্ম নেবে । আর কিভাবে বলি যে, আল্লাহ পাক আমাকে ভালো কাপড় পরার তাওফিক দেন নি- এতে যে প্রভুর প্রতি অভিযোগ ওঠার আশঙ্কা থেকে যায়- তাই চুপ থাকাই উত্তম” [হযরত ওয়াসে রাহমাতুল্লাহি আলাইহি] । ১৬

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।