Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী দীর্ঘকাল রূহগুলো আলোর মধ্যে নিমজ্জিত ছিলো এবং তারা এর দ্বারা পুরোদমে তৃপ্ত হলো। এই পৃথিবীতে আসার পর যারা একে অন্যের মধ্যে বন্ধুতৃপূর্ণ আচরণ করে তারা ওখানেও একে অন্যকে ভালোবাসতো । এখানে তারা একে অন্যকে ভালোবাসে এবং এদেরকেই বলা হয় ওলিআল্লাহ। কারণ এই ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে হয়ে থাকে । এসব রূহ একে অন্যকে জানে গন্ধের মাধ্যমে যেভাবে অশ্ব জেনে থাকে” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি । “আপনি যদি সিদ্দীকিনদের সাথে থাকেন, তাহলে তাদের সঙ্গে সততা বজায় রাখবেন, কারণ তারা তোমার হৃদয়ের গোয়েন্দা। তারা তোমার হৃদয়ে আনাগোনা করেন কিন্তু তুমি তা বুঝতে পারো না” [হযরত আহমদ বিন আছিম আস্তাকী রাহমাতুল্লাহি আলাইহি]। “গভীর নীরবতার মধ্যে আল্লাহ তা'আলা সুফির সর্বাপেক্ষা গভীরতম সততায় কথা বলেন” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুন্নাহি আলাইহি] । “সুফিতন্তব প্রচার বা উপদেশবাণী দ্বারা বিস্তারলাভ করে না, এটা সময় সময় পথনির্দেশ ও দৃষ্টান্তের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়ে থাকে, যা শিক্ষার্থীর সাধারণ বোধশক্তির উর্ধ্বে” [অজানা সুফি প্রবাদ]। “সুফি একমাত্র আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করেন না” [সুফি প্রবাদবাক্য] ৷ সুফিতত্ত্ সম্পর্কে হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন জিজ্ঞেস করা হলো, তিনি জবাব দিলেন: “হৃদয় বস্তসকল থেকে বন্তসকলের প্রভুর দিকে ফিরে যাওয়ার নাম সুফিতত্ব্” [হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি]। তাকে জিজ্ঞেস করা হলো, সুফি কারা? তিনি জবাব দিলেন: “যে অভাব পূরণ করতে আবদার করে না, যা পায় গ্রহণ করে নেয় এবং কোনদিনই জমা ১৫

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।