প্রেমের পথের অমৃত বাণী “পৃথিবীতে একজন মুসাফিরের মতো থাকো, যে আসে আর যায়, তোমার কাপড় ও জুতা ধুলা-বালুতে ভরপুর ৷ চলার পথে তুমি কোনো সময় গাছের ছায়ায় বিশ্রাম নাও, কোনো সময় চলতে থাকো মরুভূমির উপর । সর্বদাই মুসাফির হিসাবে হয়ে যাও, কারণ এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয়” [আল-হাদীসা “পবিত্র দারিন্যতা যার মধ্যে বিদ্যমান তিনি হচ্ছেন “দরবেশ'। এই গরীব লোক সে নয় যার হস্ত জাগতিক টাকা ও বস্তশুন্য, বরং তিনি হচ্ছেন এ ব্যক্তি যার চরিত্র জাগতিক আশা-আকাঙ্ক্া থেকে মুক্ত” [হযরত আলী ইবনে উসমান হাজবিরী রাহমাতুল্লাহি আলাইহ। চটের বস্ত্র ও পশমী টুপি পরিহিত এক দরবেশ একদা শায়খ আবু আলী দাকাক এর দরবারে আসলো। শায়খের এক মুরীদ রসিকতা করে তাকে জিজ্ঞেস করলেন, “ওহে দরবেশ! আপনার এই চটের জামাটি ক' টাকায় খরিদ করেছেন?” দরবেশ জবাব দিলেন, “দুনিয়ার বিনিময়ে আমি এটা ক্রয় করেছি। আমাকে এটার বিনিময়ে আখিরাত ক্রয় করার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি” [হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি । “সুফি হচ্ছেন তিনি যিনি কোনো কিছুর মালিক নন এবং কোনো কিছু তারও মালিক নয়” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি] “একমাত্র ক্রীতদাসই স্বাধীন!” [হযরত শামসুদ্দীন হাফিজ সিরাজী রাহমাতুল্লাহি আলাইহি] । ইবনে হারিস আল-হাফী রাহমাতুল্লাহি আলাইহি ।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।