Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী আরাবী রাহমাতুল্লাহি আলাইহির “ওয়াহদাতুল অজু" সুফিতত্বের উপর অনেক আলোচনা-সমালোচনা শেষে “ওয়াহদাতুশ শহুদ' তত্ব প্রতিষ্ঠা করেন। তার মতে ওয়াহদাতুল অজুদ হলো শুধুমাত্র আধ্যাত্মিক ভ্রমণে “আরোহণ' পর্যায়ের শেষ সীমানা । অর্থাৎ কেউ যদি আহাদিয়্যাতের (একত্রে) শেষ সীমানায় পৌঁছে যান তাহলে তার নিকট সৃষ্ট সকল বস্তর অস্তিত্ব বিলীন হয়ে পড়ে। সবকিছু যে মূলত আল্লাহ তা'আলার সিফাত বা গুণ বৈ কিছু নয় তা স্পষ্ট হয়ে ওঠে। এখন এই ব্যক্তির নিকট একমাত্র আল্লাহ ছাড়া আর সবকিছুই অনস্তিত্ হয়ে পড়বে । এই স্তরের প্রতি ইঙ্গিত করেই পবিত্র কুরআন শরীফে ইরশাদ হয়েছে, “সবকিছু ধ্বংস হবে থাকবে শুধু তার মুখমণ্ডল” ৷ তবে এই বাক্যে এটারও ইঙ্গিত আছে যে, আল্লাহর ইচ্ছায় “সবকিছুর অস্তিতৃ' আছে- অন্যথায় ধ্বংস কী হবে? এই অবস্থায় তথা ফানার স্তরে উপনীত হয়েই হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি “আনাল হাক্‌ৃ' উচ্চারণ করেছিলেন। মোটকথা, ওয়াহদাতুল অজুদ তত্ব হলো সুফিদের ভ্রমণপথের এই প্রেমাসক্ত অবস্থায় ফানা' এর স্তরের ব্যাখ্যা । কিন্ত এরপর আরেকটি পর্যায় আছে যাকে বলে “অবরোহণ*। সাধক যখন এই স্তরে উপনীত হন তখন সবকিছু পুনরায় অস্তিত্বশীল হয়ে আত্াপ্রকাশ করে। সুতরাং পূর্ণ সত্যোপলন্ধি শুধু আরোহণ নয় অবরোহণসহ সম্ভব। আরোহণের পর্যায়ের সফর হলো খালক্‌ (সৃষ্টি) থেকে হব্-এ, এবং অবরোহণের পর্যায় হলো হবু থেকে খালকৃ-এ। প্রথম অংশকে বলে “ওয়াহদাতুল অজুদ* এবং দ্বিতীয় অংশের নাম “ওয়াহদাতুশ শহুদ'। এতে এটাই স্পষ্ট হলো উভয় তত্বে আসলে কোন সংঘাত নেই- বরং দু'টি ভিন্ন আধ্যাত্মিক অভিজ্ঞতার হাক্কাতের স্তর এবং এর ব্যাখ্যা মাত্র । হযরত নৌশা গঞ্জেবশখ রাহমাতুন্রাহি আলাইহি (মৃঃ ১৬৫৪): ভারত উপমহাদেশে ইসলামের ফিকহশান্ত্র, সুফিতত্্ব ও মুবাল্িগ হিসাবে এই মহান অলিআন্লাহর অনেক অবদান আছে। তিনি 'নওশিয়া' নামক একটি সুফি তরীকার প্রতিষ্ঠাতা। ১৫৫২ সালের ২১ আগষ্ট (১ম রামাদ্বান) ভারতের ১৩৬

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।