Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী তারই ভাগিনা হযরত শাহ পরাণ রাহমাতুল্লাহি আলাইহি (মৃ: আনুমানিক ১৩৬০ ঈসায়ী)। সুহরাওয়ার্দিয়া ও জালালিয়া তরীকার এই প্রখ্যাত সুফি সাধক স্বীয় মামার সঙ্গে ১৩০৩ ঈসায়ী সনে সিলেট বিজয় অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তার জনস্থান ইয়ামনে। সিলেট বিজয়ের পর তিনি মামার নির্দেশে বিভিন্ন স্থানে ইসলাম প্রচারে ব্রত হন এবং সিলেট শহর থেকে ৭ কিলোমিটার দূরে খাদিমনগরে খানকাহ স্থাপন করে আধ্যাত্বিক সাধনায় লিপ্ত হন। সেখানেই তার মাজার অবস্থিত। হযরত শামসুদ্দীন হাফিজ সিরাজী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ১৩৮৯ ঈসায়ী): শুধুমাত্র কবি হাফিজ নামেই তিনি সর্বাধিক প্রসিদ্ধ । তিনি ইরানের শিরাজ নগরীর বাসিন্দা ছিলেন। ফার্সী ভাষায় তিনি অসংখ্য সুফি কবিতা রচনা করে গেছেন। তার হাতেই তাছাওউফের প্রেমের কবিতা সিদ্ধি লাভ করে। হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি মৃঃ ১৩৯০ ঈসায়ী): সুফিতত্বের একজন প্রসিদ্ধ ব্যক্তিতৃ। তিনি ছিলেন নকশবন্দিয়া তরীকার প্রতিষ্ঠাতা। হযরত আব্দুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহির একজন অনুসারী এই মহাত্মন সুফি দরবেশ “জিকরে খফী” বা নীরবে জিকির পদ্ধতির উপর জোর দিতেন। তার পূর্বে নকশবন্দিয়া তরীকার নাম ছিলো “খাজিগান? । হযরত আলাউল হক ওয়াদিন চিশতী নিযামী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১৩৯৮ ঈসায়ী): পশ্চিমবঙ্গের গৌড়ের নিকটে পাণুয়া শহরে এই মহান সুফি অলিআন্নাহ জীবিত ছিলেন। তার পিতার নাম ছিলো উমর ইবনে আসাদ। আলাউল হক রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক জীবনে শরীয়ত ও ফিকহ শাস্ত্রের উপর পারদর্শী হয়ে ওঠেন। তিনি সবার নিকট “গঞ্জেনাবাত' [ধনভাগ্ডার] নামে সুপরিচিত ছিলেন। কিন্তু কিতাবী জ্ঞানে তার সন্ধানী হৃদয়ের ১৩৩

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।