Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী হযরত ইবনে আতাউল্লাহ ইসকান্দারী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১৩০৯ ঈসায়ী): তার পূর্ণ নাম ছিলো আহমদ ইবনে মুহাম্মদ আবুল ফজল ইবনে আতাউল্লাহ ইসকান্দারী রাহমাতুল্লাহি আলাইহি । মিশরের আলেকজান্দ্রিয়া শহরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি মালিকী ফকীহ, মুহাদ্দিস, ধর্মপ্রচারক, শিক্ষক ও সুফি শায়খ ছিলেন। তিনি খুব উচ্চ পর্যায়ের গবেষক লেখকও ছিলেন। তার রচিত প্রখ্যাত ক'টি গ্রন্থের নাম হলো “আল-হিকাম', “মিফতাহুল ফালাহ', “আল-কুদ্দুসুল মুজাররাদ ফী মা'রিফাতাল ইসমুল মুফরাদ", “তাজুল 'আরুসুল হাওয়ী লি তাদহিবুন নুফুস*, “উনওয়ানৃত তাওফিক ফী আদাবাত তারীকৃ" এবং “আল-লাতায়িফ ফী মানাক্বি আবিল আব্বাসাল মুরসী ওয়া শাইখিহী আবুল হাসান” । শেষোক্ত গ্রন্থ তার মুর্শিদ হযরত আবুল আব্বাস জীবনী । শদিলী রাহমাতুল্লাহি আলাইহি “শীদিলিয়া' সুফি তরীকার প্রতিষ্ঠাতা ছিলেন। ইবনে আতাউল্লাহ ইসকান্দারী রাহমাতুল্লাহি আলাইহি মিশরের কায়রোতে ইন্তিকাল করেন এবং সেখানেই তার মাজার অবস্থিত। হযরত মাহমুদ শাবিস্তারী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ১৩৩৯ ঈসায়ী): তিনি তাবরিয শহরের একজন সুফি দরবেশ ও কবি ছিলেন । কুবরাবিয়া তরীকাপন্থী এই কবির প্রসিদ্ধ গ্রন্থের নাম “গুলশান-ই-রাজ' ৷ হযরত ইবনুল আরাবীর দর্শন এতে আধ্যাত্মিক কবিতার মাধ্যমে ফুটে ওঠেছে। হযরত শাহজালাল ইয়ামনী রাহ্মাতুল্াহি আলাইহি (মৃঃ ১৩৮০ ঈসায়ী): বাংলাদেশের সিলেট বিজয়ী প্রখ্যাত সুফি শায়খ হযরত শাহজালাল ইয়ামনী রাহমাতুল্লাহি ১৩৫৪ ঈসায়ী সালে অন্র অঞ্চলে ৩৬০ জন শাগরিদসহ এসেছিলেন । তিনি ও তার শিষ্যবর্ণের দাওয়াতী কার্ধের ফলেই সিলেট বিভাগ ও দেশের পূর্বাঞ্চলের অসংখ্য মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হয়। এই মহান অলিআল্লাহর মাজার সিলেট শহরে বিদ্যমান । ১৩২

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।