Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী লেখা থেকে অনেকেই তাসাওউফের প্রেরণার উৎস খোজে পান। একজন জন্মগত অলি হিসাবে সে যুগে তার বিরাট সুখ্যাতি ছিল। কথিত আছে, তিনি কারো বিশেষ মুরীদ ছিলেন না কিন্তু সুদূর অতীতে মৃত হযরত বায়িজিদ বিস্ত মী রাহমাতুল্লাহি আলাইহি তার মুর্শিদ ছিলেন- স্বপ্রযোগে তিনি তার মুরীদ হয়েছিলেন। হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১২৬৫ ঈসায়ী): তিনি বাবা ফরিদ নামেও প্রসিদ্ধ । মধ্যযুগে ভারতে এই প্রসিদ্ধ সুফি জীবিত ছিলেন। তিনি কবি-সাহিত্যিকও ছিলেন । পাঞ্জাবী ভাষার উন্নয়নে তার অবদান অনস্বীকার্য । চিশতিয়া তরীকার এই প্রখ্যাত অলিআল্লাহর ওয়াসিলায় পাঞ্জাব প্রদেশের অধিকাংশ মানুষ ইসলামে দীক্ষিত হয়েছিল। তার মুর্শিদ ছিলেন হযরত কুতুবউদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুন্নাহি আলাইহি । হযরত গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট কয়েকজন খলীফা ছিলেন। এদের মধ্যে হযরত খাজা নিযামুদ্দীন আওলিয়া এবং হযরত আলী আহমদ আলাউদ্দীন সাবির কালিয়ারী রাহমাতুল্লাহি আলাইহিমা সর্বাধিক প্রসিদ্ধ পরবর্তীতে উপমহাদেশে চিশতিয়া তরীকার দু'টি শাখা তথা, চিশতিয়া নিযামিয়া এবং চিশতিয়া সাবিরিয়া এই দু'জন অলির নামানুসারেই প্রতিষ্ঠিত হয়। হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ১২৭৩ ঈসায়ী): ফার্সী ভাষার সর্বাপেক্ষা প্রসিদ্ধ সুফি কবি। তুকীস্থানের কনিয়া শহরের বাসিন্দা এই প্রখ্যাত লেখক “মসনবী মা'নবী* এবং “দিওয়ান-ই- শামসে তিবরিযী” নামক দু'টি জগতখ্যাত কাব্যগ্রন্থের রচয়িতা । স্থীয় মুর্শিদ শামসুদ্দীন তিবরিষী রাহমাতুল্লাহি আলাইহির প্রেরণায় তিনি উক্ত গ্রন্থদবয় লিখেছিলেন । উভয় গ্রন্থেই আধ্যাত্মিক প্রেমের কবিতা প্রাধান্য লাভ করেছে। মাওলাবিয়া নামক একটি তরীকার প্রতিষ্ঠাতা মাওলানা রুমী রাহমাতুল্লাহি আলাইহি সুফিতত্বে ইশকে ইলাহীর গুরুতৃ সর্বাপেক্ষা বেশী বলে মনেপ্রাণে বিশ্বাস করতেন। সুফিতত্তে তার প্রভাব বিরাট । অত্র গ্রন্থের অনেক স্থানে তার উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। ১৩১

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।