Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী হযরত শিহাবুদ্দীন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি মঃ ১২৩৯ ঈসায়ী): তিনি হচ্ছেন প্রখ্যাত সুহরাওয়ার্দিয়া সুফি তরীকার প্রতিষ্ঠাতা । তার উর্ধ্বতন পূর্ব পুরুষ ছিলেন ইসলামের প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু । তিনি কাদিরিয়া তরীকার প্রতিষ্ঠাতা হযরত গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির সমকালীন সুফি ছিলেন এবং তার সঙ্গে সাক্ষাৎও করেছেন। তিনি তাসাওউফের রাস্তার সালিকদের 'পাঠ্যপুস্তক' হিসাবে খ্যাত প্রসিদ্ধ গ্রন্থ “আওয়ারিফিল মা'আরিফ' এর রচয়িতা । হযরত মুসলেহ উদ্দীন সা'দী রাহমাতুল্লাহি আলাইহি মূ: ১২৪০ ঈসায়ী): তিনি শেখ সা'দী নামে সর্বাধিক প্রসিদ্ধ। পারস্যের শিরাজ নগরীতে তার জন্ম । তিনি নীতিমূলক কবিতার' জন্য প্রসিদ্ধ ছিলেন। এছাড়া তার প্রেমের কবিতাগুলোও বিরাট প্রভাবশীল। হযরত শেখ সা'দীর প্রসিদ্ধ গ্রন্থদ্ধয়ের নাম “গুলিস্তান” (গোলাপ বাগান) ও বুস্তান (ফল বাগান) । হযরত মুহিউদ্দীন মুহাম্মদ ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১২৪০ ঈসায়ী): তাসাওউফের ইতিহাসে তীর স্থান অত্যন্ত উচ্চ পর্যায়ে। তিনি স্পেনের আন্দালুচিয়ায় জন্মগ্রহণ করেন, তবে তিনি সে যুগের পুরো মুসলিম বিশ্বের সর্বত্র ভ্রমণ করেছেন। সুফিদের নিকট হযরত ইবনুল আরাবী শাইখুল আকবর বা বড়ো শায়খ নামে পরিচিত। তিনি একজন ভালো লেখক ছিলেন । ইলমে মা'রিফাতের উপর তিনি একাধিক প্রসিদ্ধ গ্রন্থের রচয়িতা । তিনি তরীকতের একটি দার্শনিক রূপ দান করেন যাকে বলে “ওহাহদাতুল অজু? । তার ফুতুহুল মাকিয়্যা গ্রন্থে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে। ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি ইশকে ইলাহীর উপর প্রচুর কবিতাও রচনা করে গেছেন। হযরত আবুল হাসান আলী খারাকৃানী রাহমাতুল্লাহি আলাইহি মূ: ১২৪০ ঈসায়ী): তিনি ছিলেন উত্তর ইরানের একজন সুফি লেখক । তিনি আলীম না হয়েও সুফিতত্ের উপর অত্যন্ত গুঢ রহস্যপূর্ণ লেখা প্রকাশ করেন। তার এসব ১৩০

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।