প্রেমের পথের অমৃত বাণী তাহলে, দরবেশের স্বরূপ সর্বদাই নির্ভর করবে এ মুহুর্তে তার মান্াম (বা স্তরের) উপর” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি]। “সুফির একটি গুণ হলো, তিনি নিভীক। কারণ, ভয়ের সংজ্ঞা হচ্ছে কোনো অপছন্দনীয় কিছু ভবিষ্যতে সংঘটিত হওয়ার আশঙ্কা যার ফলে মুহাববাতের কিছু হারিয়ে যেতে কিংবা হাতছাড়া হতে পারে । সুফি শুধুমাত্র বর্তমান মুহূর্ত নিয়ে ব্য্ত। তার কোন ভবিষ্যৎ নেই যে, যার ফলে তিনি ভয় করবেন” [সুফি প্রবাদবাক্যা। “সুফি যেনো মাটি যার মধ্যে সব ধরনের বস্ত ছুড়ে মারা হয় এবং এ থেকে গঁজে ওঠে সুন্দর সুন্দর জিনিস” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহা]। “মাটির মতো না হওয়া পর্যন্ত কেউ সুফি হতে পারবেন না- সৎকর্মশীল ও গুনাহগার উভয়েই এই মাটির উপর চলে । তিনি পারবেন না সুফি হতে যদি না তিনি আকাশের মেঘমালার মতো না হোন- এই মেঘমালাই সবকিছুকে ছায়া দান করে। যদি না তিনি বৃষ্টির মতো না হোন তিনি সুফি হবেন না- এই বৃষ্টিই সবকিছুকে পানি প্রদান করে, যাকে সে ভালোবাসে তাকে এবং যাকে সে ঘৃণা করে তাকেও” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি। আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, সুফি হওয়ার শর্ত কি? তিনি জবাব দিলেন, “যাকিছু তোমার মনে আছে ভূলে যাও; যাকিছু তোমার হাতে আছে প্রদান করো; যাকিছু তোমার অদৃষ্টে আছে তা মেনে নাও!” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুন্লাহি আলাইহি] । “তিনি হচ্ছেন সুফি যার মধ্যে কোন কিছুই সংযুক্ত নয় এবং তিনিও কোন কিছুর সঙ্গে সংযুক্ত নন” [হযরত আবুল হাসান নূরী রাহমাতুল্লাহি আলাইহি] । ১২
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।