Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী আমি নিজেকে সামলাতে পারি না। কারণ, আল্লাহ তা'আলা আমাদেরকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছেন অথচ আমি জাহিলও সৃষ্ট জগৎ নিয়ে ব্যস্ত আছি। হযরত যিনদানী রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ খলীফা ছিলেন হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১২২০ ঈসায়ী): তিনি শরীয়ত ও তরীকতের উচ্চ পর্যায়ের শায়খ ছিলেন। নিশাপুরের অদূরে হারুন নামক স্থানে তার জন্ম। তিনি ছিলেন প্রখ্যাত সুফি শায়খ হযরত শরীফ যানদানী রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলীফা। এছাড়া স্বীয় দাদাপীর হযরত মাওদুদ চিশতী রাহমাতুল্লাহি আলাইহির সুহবতও লাভ করেন। হযরত উসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ খলীফাদের মধ্যে সর্বজনজ্ঞাত তাপস গরীবে নেওয়াজ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী আজমিরী রাহমাতুল্লাহির নাম এ প্রসঙ্গে উল্লেখযোগ্য । হযরত আব্দুল খালিক গুজদাওয়ানী রাহমাতুল্লাহি আলাইহি (মূ ১২২০ ঈসায়ী): তিনি ছিলেন “নীরবে জিকির পদ্ধতি ও তরীকায়ে নকশবন্দিয়ার প্রতিষ্ঠাতা হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ খলীফাদের মধ্যে অন্যতম হযরত নিযামুদ্দীন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ১২২০ ঈসায়ী): তিনি সুফি এতিহ্যের একজন বড় মাফের দার্শনিক ছিলেন। মধ্য এশিয়ার এই আক্রমণের সময় তিনি শহীদ হন। হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১২২০ ঈসায়ী): “তাযকিরাতুল আওলিয়া" গ্রন্থের প্রণেতা এই প্রসিদ্ধ সুফি লেখক আমাদের অনেকেরই পরিচিত। ফার্সী ভাষার এই মহান অলিতল্লাহ, “মানতিকুত তায়ির' নামক একখানা বিরাট কবিতাগ্রন্থেরও রচয়িতা । তিনি নিশাপুরে বাস করতেন ১২৮

— পৃষ্ঠা ১২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।