প্রেমের পথের অমৃত বাণী হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১১৬৬ ঈসারী): আলাইহির নাম সবার জানা । তিনি কাদিরিয়া তরীকার প্রতিষ্ঠাতা । হযরত আবুল হাসান বুশঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি (ও দশম শতাব্দি ঈসায়ী): সে যুগের একজন প্রখ্যাত সাধক ছিলেন হযরত বুশঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি । মানুষ না বুঝে তাকে জিন্দিক, অগ্নিপূজক ইত্যাদি বলে নিজস্ব শহর থেকে তাড়িয়ে দেয়। তিনি নিশাপুরে চলে যান। অবশ্য শেষ জীবনে স্বীয় জনাস্থানে ফিরে গিয়েছিলেন। সমকালীন যুগের বিখ্যাত তাপস হযরত আলাইহিমসহ অনেকের সাথে তীর সুসম্পর্ক ছিলো। কথিত আছে একদা একব্যক্তি তার কবর জিয়ারত করে দু'আ করলেন। সে রাতে তিনি স্বপ্সে দেখেন, হযরত বুশঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি এসে বলছেন, “ভাই! আমার কবরের নিকট এসে পার্থিব বিষয় কামনা করে দু'আ করবেন না- এর জন্য আপনি কোন ধনী ব্যক্তির কবরের নিকট চলে যান! হযরত আবুল আব্বাস কাসিম রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ দশম শতাব্দি ঈসায়ী): মার্ভ শহরে ঈসায়ী দশম শতকে এই মহাত্মন সুফি সাধক জীবিত ছিলেন। সাইয়্যারিয়া তরীকা নামক একটি তাসাওউফের তরীকার প্রতিষ্ঠাতা এই সুফির অনেক অনুসারী ছিলেন। এই তরীকাপন্থীদের সংখ্যা বর্তমানে খুব নগণ্য । হযরত শরীফ যিনদানী রাহমাতুল্লাহি আলাইহি (মূ ১২১৫ ঈসায়ী): তার উপাধি ছিলো নায়্যিরুদ্দীন বা দ্বীনের সূর্য। তিনি ছিলেন প্রখ্যাত সুফি শায়খ হযরত খাজা মওদুদ চিশতী রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলীফা । রিয়াজত ও মুজাহাদায় তার মতো ত্যাগী খুব অল্প ব্যক্তিই ছিলেন- দীর্ঘ ৪০ বৎসর তিনি লোকালয়ের আড়ালে থেকে আল্লাহ তা'আলার ধ্যান-ইবাদাত-মুরাব্বাবায় কাটিয়েছেন। তিনি প্রায়ই বলতেন, পবিত্র কুরআন শরীফের আয়াত “ওমা- খালাকৃতুল জিন্না ওয়াল ইন্সা ইল্সা লিইয়া*বুদুন” এর ধ্যান যখন হয় তখন ১২৭
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।