Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী উপর লেখালেখি করেন। “মানাধিলু স-সায়িরীন' নামক প্রসিদ্ধ গ্রন্থের রচয়িতা এবং মহাতবন অলিআল্লাহ হযরত কুশায়িরী ও হযরত আবুল হাসান খারাকনী রাহমাতুল্লাহি আলাইহিমা কর্তৃক বিশেষভাবে প্রভাবান্বিত হন। হযরত ইমাম আবু হামিদ গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি ম্বঃ ১১১১ ঈসায়ী): এই সুপ্রসিদ্ধ সুফি লেখক ও শিক্ষক মতান্তরে দীর্ঘ ১২ বসর যাবৎ দুনিয়ার মায়া-মুহাববত ছেড়ে মা'রিফাতের উচ্চতম স্তরে উপনীত হতে তৎকালীন মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাযাবর জীবন যাপন করেছিলেন। ইমাম গায্যালী অনেক ধর্মীয় গ্রন্থের প্রণেতা । আজ প্রায় ৯০০ বৎসর পরও তার এসব গ্রন্থ পুরো মুসলিম বিশ্বে পঠিত হচ্ছে- এমনকি কোন কোন গ্রন্থ ইংরেজী ও অন্যান্য ভাষায় অনুদিত হয়ে ইউরোপ-আমেরিকাসহ অমুসলিম বিশ্বের অসংখ্য মানুষ পাঠ করে থাকেন । তীর প্রণীত সর্বাপেক্ষা প্রসিদ্ধ গ্রন্থের নাম, এহিয়া উলুমুদ্দীন - বা ধর্মজ্ঞানের পুনর্জাগরণ। এই গ্রন্থে তিনি সফলভাবে শরীয়ত ও তরীকতের মধ্যে যে নিবিড় সম্পর্ক বিদ্যমান এবং একটা ছাড়া যে আরেকটা অসম্পূর্ণ তা তুলে ধরেন। তিনি সুফিতত্ত্কে ইসলামের মৌলিক আকীদার সঙ্গে জড়িত বলে প্রমাণ করেন। হযরত আহমদ গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১১২৬ ঈসায়ী): তিনি ছিলেন হযরত ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহির ভাই। ইমাম সাহেবের মৃত্যুর পর তিনিই বাগদাদের শিক্ষাপ্রতিষ্ঠানে স্থলাভিষিক্ত হন। এই প্রভাবশীল সুফি লেখক তাসাওউফের উপর অনেক লেখালেখি করে গেছেন। হযরত আব্দুল মজিদ মাজদুদ হাকিম সানায়ী রাহমাতুল্লাহি আলাইহি মূ: ১১৩১ ঈসায়ী): আফগানিস্তানের গজনী শহরে তিনি জীবিত ছিলেন। ফার্সী ভাষায় সুফি কবিতা রচনার যুগের শুরুতে তিনি অনেক প্রেমের কবিতা রচনা করেছেন। পরবর্তীতে “ফার্সী সুফি কবিতার স্বর্ণযুগে এর বিরাট প্রভাব পড়েছিল। তিনি হাকিম সানায়ী নামে সর্বাধিক প্রসিদ্ধ । ১২৬

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।