প্রেমের পথের অমৃত বাণী হযরত আবুল ফযল মুহাম্মদ ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১০২৩ ঈসায়ী): তিনি ছিলেন প্রখ্যাত সুফি দরবেশ ও কবি হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহির মুর্শিদ । হযরত আৰু নুয়াঈম ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১০৩৭ ঈসায়ী): তিনি ছিলেন দশ খণ্ডে সমাপ্ত সুফিদের প্রখ্যাত জীবনীগ্রন্থ “হিলায়াতুল আওলিয়া” এর লেখক । হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১০৪৯ ঈসায়ী): নিশাপুরের প্রখ্যাত এই শায়খ একজন দক্ষ সুফি কবিও ছিলেন। তার জন্ম খোরাশানের মাইহানায়। সমকালীন যুগে সুফিদের উপর তার প্রভাব ছিলো বিরাট । অত্র গ্রন্থে তার উদ্ধৃতি বহু জায়গায় দেওয়া হয়েছে। হযরত আলী ইবনে উসমান হাজবিরী রাহমাতুল্লাহি আলাইহি মূ: ১০৭১ ঈসায়ী): এই প্রসিদ্ধ আফগান সুফী দাতা গঞ্জে বকশ নামেও পরিচিত। তিনি ফার্সী ভাষায় তাসাওউফের উপর “কাশফ আল-মাহজুব' নামক একটি প্রখ্যাত গ্রন্থের রচয়িতা। এই কিতাবটিই ছিলো ফার্সী ভাষায় রচিত সুফিতন্ত্রের প্রথম গ্ন্থ। পাকিস্তানের লাহোর শহরে এই মহাত্মন অলিআল্লাহর কবর অবস্থিত। হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি মূ: ১০৭৪ ঈসায়ী): একাদশ শতকের একজন প্রসিদ্ধ সুফি লেখক। তিনি ছিলেন নিশাপুরের অধিবাসী । তাসাওউফের “ক্লাসিক পাঠ্যবই" হিসাবে পরিচিত তার রচিত “আর-রিসালা ফী ইলমিত তাসাওউফ' আজো বিশ্বব্যাপী পঠিত হয়। বলে বিবেচিত । হযরত আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি মেঃ ১০৮৯ ঈসায়ী): আফগানিস্তানের হিরাতে তিনি জীবিত ছিলেন। ফার্সী ভাষায় তাসাওউফের ১২৫
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।