Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী যেখানে তুমি নেই সেখানেই আল্লাহ্‌র দরবার। কথাটি শ্রবণ করে প্রশ্নকারীর অন্তরে ভাবান্তরের সৃষ্টি হলো। সে নির্জনে যেয়ে গভীর সাধনায় নিমগ্ন হয়ে গেল। পরবর্তীতে এই লোক এক প্রসিদ্ধ সুফিতে পরিণত হোন । তার হালত লক্ষ্য করে মুমশাদ দিনওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, “আহ! তুমি তো দেখছি বেশ কামিয়াব হয়ে গেছো” । জবাবে এ ব্যক্তি বললেন, হুজুর! আমার সাফল্য সবই আপনার বদৌলতে । আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী না হওয়ার নীতি আপনিই আমাকে শিক্ষা দিয়েছেন। মৃত্যুকালে আমার মন হারিয়ে ফেলেছি, তা ফিরে পাওয়ার আর আশা নেই” । হযরত মুহাম্মদ আলী হাকিম তিরমিযী (মৃঃ ৩২০ হিজরী): হযরত মুহাম্মদ আলী হাকিম তিরমিযী [তিনি প্রখ্যাত হাদীস সংকলক আবু ঈসা তিরমিযী নন] ছিলেন খোরাশানের একজন প্রখ্যাত ফকীহ ও মুহাদ্দিস। তিনি তাসাওউফের উপর অনেক গ্রন্থ রচনা করেন। তার লেখালেখির উপর প্রখ্যাত গবেষক শায়খুল আকবর ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি মন্তব্য করেছেন। হযরত সহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৯৮৬ ঈসায়ী): তিনি ছিলেন ইরাকের প্রাথমিক যুগের একজন সুফি অলিআল্লাহ। একজন কঠোর তাপস হিসাবে তীর সুনাম ছিলো। তিনি জুনাইদ বাগদাদী ও তার প্রতিষ্ঠিত চিন্তা-চেতনায় বিরাট প্রভাব ফেলেন। হযরত আবু বকর মুহাম্মদ কালাবাদী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ৯৯০ বা ৯৯৪ ঈসায়ী): তিনি ছিলেন সুফিতত্তের উপর রচিত “কিতাবুত তা'আররুফ লিমাজহাব আহলুত তাসাওউফ' (তাসাওউফপন্থীদের মাযহাবের ব্যাখ্যাগ্রন্থ)। হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ১০১৫ বা ১০২১ ঈসায়ী): নিশাপুরের প্রসিদ্ধ সুফিদের মধ্যে একজন প্রসিদ্ধ মুর্শিদ । তার প্রখ্যাত শাগরিদ ও খলীফা হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহির লেখালেখি থেকে আমরা তার সম্পর্কে অবগত হয়েছি । ১২৪

— পৃষ্ঠা ১২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।