Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী তা'আলার একটি সিফাতী নাম। তবে পরবর্তীতে এটা সুস্পষ্ট হয়ে ওঠে যে, হান্নাজ রাহমাতুল্লাহি মোটেই “খোদায়ী দাবী” করেন নি, বরং তিনি মা'রিফাতের উচ্চ স্তরে উপনীত হয়ে স্বয়ং আল্লাহর কথাই নিজের মুখে উচ্চারণ করেছেন মাত্র । সুফিরা বলে থাকেন, এ ক্ষেত্রে তিনি যা ভুল করেছেন তা ছিলো এরূপ উচ্চ পর্যায়ের মা'রিফতি বাক্য সজোরে মুখে উচ্চারণ করা ঠিক হয় নি। তবে তীর আত্মত্যাগকে পরবর্তী যুগে “ইশকে ইলাহীর প্রথম শহীদ" বলে অনেকে আখ্যায়িত করেছেন। তিনি খুব দক্ষ একজন কবিও ছিলেন। হযরত আবু বকর ওয়াসিতী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৯৩২ ঈসায়ী): তার জীবন ও কর্ম সম্পর্কে খুব বেশী জানা যায় নি। তবে আমাদের নিকট যেসব তথ্যাদি আছে তা থেকে এটা নিশ্চিন্তে উল্লেখ করা যায় যে, তিনি প্রাথমিক যুগের বাগদাদী সুফি ছিলেন এবং সেখান থেকে সুফি এতিহ্য সর্বপ্রথম খোরাশানে স্থানান্তরিত করেন৷ পরবর্তীতে খোরাশানে অসংখ্য সুফি দরবেশের আবির্ভাব ঘটে । হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৯৪৬ ঈসায়ী): মালিকী মাযহাবের এই প্রখ্যাত সুফি শায়খ বাগদাদ শহরের বাসিন্দা ছিলেন। তবে তার পরিবার খোরাসানের শিবলা নামক একটি গ্রামে বাস করতেন। পরে তারা বাগদাদে চলে আসেন। অধিকাংশের মতে এখানেই শিবলী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম। হযরত জুনায়িদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি-সহ সমকালীন প্রসিদ্ধ মাশাইখদের সঙ্গে তার যোগাযোগ ও সম্পর্ক ছিলৌ। ইলমে তাসাওউফ তথা মা'রিফাতের উপর তিনি অনেক উক্তি করে গেছেন। হযরত মুমশাদ দিনওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি (মৃও ২৯৯ হিজরী): তখনকার যুগে প্রসিদ্ধ এই তাপস স্বীয় সাধনালয়ে নির্জন উপাসনায় মগ্ন থাকতে ভালোবাসতেন। একদা এক ব্যক্তি এসে তার নিকট দু'আ চাইলো । তিনি বললেন, আমি কেনো দু'আ করবো? তুমি নিজেই আল্লাহর দরবারে চলে যাও! লোকটি প্রশ্ন করলো, আল্লাহর দরবার কোথায়? তিনি জবাব দিলেন, ১২৩

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।