Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী হযরত আমর ইবনে উসমান মন্কী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৯০৯ ঈসায়ী): হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি অনুসারী এই প্রসিদ্ধ সুফী হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির আপাতদৃষ্টিতে ইসলামবিরোধী বক্তব্যের কঠোর সমালোচক ছিলেন। হযরত আবুল কাসিম মুহাম্মাদ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি মে: ৯১০ ঈসায়ী): তিনি বাগদাদে নবম শতকের সর্বপ্রধান সুফি ছিলেন। সে যুগের অনেক আওলিয়া-দরবেশ তারই সংস্পর্শে থাকতেন এবং তার দ্বারা প্রভাবান্বিত হন। হযরত আবু উসমান হিরী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৯১০ ঈসায়ী): নিশাপুরের মালামাতিয়া তরীকার কয়েকজন প্রসিদ্ধ মাশায়িখের মধ্যে একজন। তিনি ছিলেন প্রখ্যাত ওলিআল্লাহ হযরত আবু হাফস হাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলীফা। তাবাকাতাস সুফিয়্যা গ্রন্থের লেখক ছিলেন হযরত উসমান হিরী রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলীফা । হযরত আবুল আব্বাস ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি মৃ:ঃ ৯২২ ঈসায়ী): তিনি ছিলেন হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহির ঘনিষ্ঠ বন্ধু ও মুরীদ । নিজের শাইখের তথাকথিত বিচারের সময় একমাত্র তিনিই বন্ধু হিসাবে কাছে ছিলেন; শেষ পর্যন্ত নিজের মুর্শিদের প্রতি অটল থাকার দরুন তাকেও প্রাণ দিতে হয়েছিল। হযরত হুসাইন ইবনে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ৯২২ ঈসায়ী): বাগদাদের এই প্রখ্যাত সুফি দরবেশ ফানাফিল্লাহর স্তরে উপনীত অবস্থায় শরীয়ত বিরোধী বলে বিবেচিত এক-দু"টি শব্দ উচ্চারণ করেছিলেন তাই তাকে ফাসির কাষ্ঠে ঝুলে জীবন দিতে হয়েছিল। তার এই শব্দ দু'টি ছিলো: আনাল হাকৃ - অর্থাৎ আমিই সত্য । উল্লেখ্য আল-হাকৃ মহান আল্লাহ ১২২

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।