প্রেমের পথের অমৃত বাণী হযরত আবুল হাসান সারি সাকাতি রাহমাতুন্রাহি আলাইহি মৃঃ ৮৬৭ ঈসায়ী): বাগদাদের প্রাথমিক যুগের সুফিদের মধ্যে অন্যতম । তিনি ছিলেন হযরত মারুফ কারখী রাহমাতুল্লাহি আলাইহির প্রধান খলীফা । এছাড়া বাগদাদের সর্বপ্রধান সুফি শায়খ হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন হযরত সারি সাকাতি রাহমাতুল্লাহি আলাইহির ভাতিজা ও মুরীদ। তিনি একাধিক তরীকার সিলসিলার অন্তর্ভূক্ত । হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুন্রাহি আলাইহি (মৃঃ ৮৭৪ ঈসায়ী): প্রসিদ্ধ এই মহান সাধক বর্তমান ইরানের বিস্তাম শহরে জন্গ্রহণ করেন। উচ্চ পর্যায়ের এই সুফি দরবেশ তাওহিদের অনেক মর্মবাণী উচ্চারণ করে গেছেন। আল্লাহর একত্র সর্বোচ্চ স্তরে পৌঁছে সালিক একমাত্র আল্লাহ ছাড়া আর কিছু দেখতে পায় না- তখন তার মুখ দিয়ে বেরিয়ে আসে স্বয়ং প্রভুর কথা। এরূপ এক মুহূর্তে হযরত বায়েজিদের মুখ থেকে বেরিয়ে আসে, “প্রশংসা আমার জন্য, কতো বড়ো আমার রাজতৃ!' ইত্যাদি বাক্য । তবে এসব কথা যে, উচ্চ পর্যায়ের সুফি দরবেশদের ক্ষেত্রে গ্রহণযোগ্য তা অনেক পরে মেনে নেওয়া হয়। হযরত আবু সাঈদ খাররাজ রাহমাতুল্লাহি আলাইহি মেঃ ৮৯০ বা ৮৯৯ ঈসায়ী): বাগদাদে হযরত সাররি সাব্বীতি রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ খলীফাদের মধ্যে অন্যতম; তিনি ছিলেন প্রাথমিক যুগের সুফি লেখকদের মধ্যে একজন । হযরত আবুল হাসান নুরী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ৯০৭ ঈসায়ী): বাগদাদের একজন প্রসিদ্ধ সুফি অলিআল্লাহ। তিনি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহির সমকালীন ব্যক্তিত্ব ছিলেন। ইশকে ইলাহীর উপর আনা হয়। তবে শেষ পর্যন্ত অনেকের ভুল ভেঙ্গে যায়। হৃদয়ের স্তরসমূহের কাল্পনিক বর্ণনার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। ১২১
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।