প্রেমের পথের অমৃত বাণী হযরত আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি মূ ৮৩০ ঈসায়ী): শাম দেশের এই সুফি দরবেশ অত্যন্ত কঠোর সাধক ছিলেন । তিনি একাকিত্, মুরাকবাবা ও অবিবাহিত থাকার উপর খুব জোর দিতেন। হযরত আহমদ বিন আসিম আন্তাকী রাহমাতুল্লাহি আলাইহি মৃঃ ৮৩৫): তার জন্স্থান শামদেশে (বর্তমান সিরিয়া)। তবে তিনি জীবনের অধিকাংশ সময় বাগদাদে অতিবাহিত করেন৷ এখানকার সে যুগের প্রখ্যাত অলিআল্লাহ হযরত ছিলো। আন্তাকী রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক যুগের একজন সুফি লেখক ছিলেন। তিনি আধ্যাত্মিক মনোবিজ্ঞানের উপর গবেষণা করেন। হযরত বিশর ইবনে হারিস হাফী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৮৪১ ঈসায়ী): খোরাশানের প্রাথমিক পর্যায়ের একজন প্রসিদ্ধ সুফি অলিআল্লাহ্। তবে তিনি জীবনের অধিকাংশ সময় বাগদাদের কাটান। পরহেজগারী ও জিকির- মুরাকাবায় তার মতো এতো মনোযোগী খুব অল্প ব্যক্তিই ছিলেন। হাফী শব্দের অর্থ নগ্ন পা-বিশিষ্ট। তিনি কিরূপ ব্যক্তি ছিলেন তা তার এই হাফী উপাধি থেকেই বুঝা যায়। হযরত হারিস ইবনে আসআদ মুহাসিবী রাহমাতুল্লাহি আলাইহি মম: ৮৫৭ ঈসায়ী): বাগদাদের এই প্রাথমিক যুগের প্রসিদ্ধ সুফি অলিআল্লাহ সুফিতত্তের উপর অনেক লেখালেখি করেছেন। তাসাওউফের মনস্তাত্বিক দিকের উপর তিনি গবেষণা করে গেছেন। হযরত সুবান ইবনে ইব্রাহীম যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি মূঃ ৮৫৯ ঈসায়ী): মিশরের একজন প্রাথমিক পর্যায়ের সুফি । তিনি খুব উচ্চ পর্যায়ের অলিআল্লাহ ছিলেন, অত্যন্ত পরহেজগার, প্রজ্ঞাবান এবং সুফি প্রেমের কবিতার জন্য তিনি খুব প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তার কোন কোন আধ্যাত্মিক রহস্যের কথা শ্রবণ করে সেকালের কিছু বাহ্যিক আলীম তাকে জেল-হাজতে পাঠিয়েছিল কিন্তু তিনি মৃত্যু দণ্ড থেকে রেহাই পান। ১২০
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।