Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী না?” [২৩:১১৫]। সুতরাং আমি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে রাজত্ব ত্যাগ করে বেরিয়ে পড়লাম” । হযরত ওয়াসে রাহমাতুল্লাহি আলাইহি (ঈসায়ী অষ্টম শতকে জীবিত ছিলেন): সে যুগের একজন প্রখ্যাত আলিম ও বুজুর্গ এই শায়খ সম্পর্কে হযরত হাসান তিনি পেটে ক্ষুধা নিয়ে সকালে বিছানা থেকে গাত্রোথান করেন এবং ক্ষুধা নিয়েই আবার রাতের বেলা শয্যায় গমণ করেন। এতো কষ্ট সত্তেও এক মুহূর্তও আল্লাহর উপাসনা থেকে গাফিল নন। সে যুগের আরেক প্রখ্যাত সাধক হযরত মালিক দীনার রাহমাতুল্লাহি আলাইহির সাথেও তার সম্পর্ক ছিলো। হযরত রাবিয়া আদাওবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি মূ: ৮০১ ঈসায়ী): বসরা শহরের নিবাসী প্রসিদ্ধ এই মহিলা সুফির “ইশকে ইলাহীর' অপূর্ব কাহিনী অনেকেরই জানা । তিনি অনেক প্রেমের কবিতাও লিখে গেছেন। তাসাওউফে “এশীপ্রেম” এর গুরুত্ব অনেকাংশ তীর দ্বারাই প্রতিষ্ঠা লাভ করেছিল। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ৮০৩ ঈসারী): তিনি ছিলেন খোরাশানের অধিবাসী । সে যুগের একজন প্রসিদ্ধ সুফি-দরবেশ, প্রাথমিক জীবনে একজন ডাকাত ছিলেন। এরপর একদা এক কাফেলা যাত্রীর কুরআন শরীফের তিলাওয়াত শ্রবণ করে তার ভাগ্য খুলে যায়- তাওবাহ করে আল্লাহর রাস্তায় বাকী জীবন কাটিয়ে দেন। হযরত মারুফ কারী রাহমাতুল্লাহি আলাইহি (মূ: ৮১৫ ঈসায়ী): তিনি ছিলেন বাগদাদের প্রসিদ্ধ মাশাইখ হযরত জুনাইদ বাগদাদী ও হযরত সারী সাকতি এর সমকালীন একজন সুফি অলিআল্লাহ। ১১৯

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।