Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “সুফি একটি দিবস যার প্রয়োজন নেই কোনো সূর্যের; একটি রাত যার দরকার নেই কোনো চন্দ্রের কিংবা তারার এবং অ-ব্যক্তি যার প্রয়োজন নেই কোনো ব্যক্তির” [হযরত আবুল হাসান আলী খারাক্বানী রাহমাতুল্লাহি আলাইহি] । “আল্লাহ সুফির নফসের মৃত্যু ঘটান এবং তারই মধ্যে জীবন দান করেন” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি] । “মানবতা থেকে সুফি বিচ্ছিন্ন হয়ে যান এবং প্রভুর মধ্যে বিরাজ করেন। আল্লাহ বলেছেন, “এবং আমি তোমাকে আমার জন্য পছন্দ করে নিয়েছি”, মানে তিনি সুফিকে সবকিছু থেকে আলাদা করে দিয়েছেন [হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি। “আল্লাহর সাথে সর্বদা চলনকারী এবং মানুষের সাথে শান্তির মধ্যে অবস্থানকারী হলেন সুফি” [হযরত ইমাম আবু হামিদ গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি] । “যাকিছু আল্লাহ করেন, সুফি তাতে অন্তষ্ট থাকেন এই আশায় যে যাকিছু তিনি নিজে করেন তাতে আন্নাহ সন্তুষ্ট থাকবেন” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি “উপস্থিত ক্ষণে যেটা সর্বাপেক্ষা উপযোগী ও শরীয়তসম্মত আল্লাহর বান্দা সুফি তাই করেন” [হযরত আমর ইবনে উসমান মন্বী রাহমাতুল্লাহি আলাইহি]। দরবেশ সম্পর্কে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, তিনি জবাব দিলেন, “পানির রঙ নির্ভর করে এর পাত্রের রঙের উপর । ১১

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।