Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী হযরত হাতিমে আসম সম্পর্কে প্রখ্যাত সাধক হযরত জুনায়িদ বাগদাদী বলেন, তিনি যুগের সিদ্দীক ছিলেন। তার অমূল্য বাণী যদি কেউ অনুসরণ করে তাহলে প্রবৃত্তি দমনে সফল হবে। তিনি আরো বলেন, হযরত হাতিমে আসম রাহমাতুল্লাহি আলাইহি দক্ষ সাহিত্যিক ছিলেন। তার তত্ব ও তথ্যমূলক রচনাবলী আল্লাহ তা'আলার রাস্তায় পথিকদের জন্য অত্যন্ত মূল্যবান । হযরত আবু হুবাইরা বসরী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ২৮৭ হিজরী): চিশতিয়া তরীকার এই সুফি শায়খ প্রাথমিক যুগে জীবিত ছিলেন। তিনি প্রখ্যাত সাধক হযরত হুজাইফা মারআশী রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট খলীফা এবং সুফি শায়খ হযরত মুমশাদ দিনাওয়ারী রাহমাতুল্লাহি আলাইহির মুর্শিদ ছিলেন৷ তার মাজার ইরাকের বসরা শহরে অবস্থিত । হযরত সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৭৭৮ ঈসায়ী): তিনি বসরার প্রাথমিক যুগের একজন সুফি সাধক। তিনি কঠোর সাধনা, পরহেজগারী, দরবেশী এবং দীর্ঘ মুরাব্বাবার জন্য প্রসিদ্ধ ছিলেন। হযরত রাবিয়া বসরীর সঙ্গে তার যোগাযোগ ছিল। হযরত ইব্রাহীম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মমৃঃ ৭৮২ ঈসায়ী): বলখের এই সুলতান আল্লাহপ্রেমে পাগল হয়ে বাদশাহী ত্যাগ করেছিলেন । প্রসিদ্ধ এই তাবিঈ দীর্ঘদিন বনে-জঙ্গলে ঘুরে ঘুরে ইলমে মারিফাতের সর্বোচ্চ স্তরে উপনীত হয়েছিলেন। তার এই চিত্তাকর্ষক যাযাবর জীবনের ঘটনাবলী তিনি নিজেই লিপিবদ্ধ করে গেছেন। তিনি লিখেছেন, আমি বাদশাহী জীবনের অফুরন্ত আরাম-আয়েশে যৌবনকাল অতিক্রম করছিলাম- এরপর একদা এক বৃদ্ধ আমাকে বললেন, “ইব্রাহীম! তোমাকে আরাম-আয়েশ ভোগ করার জন্য সৃষ্টি করা হয় নি, আল্লাহকে ভয় করো এবং মৃত্যুর জন্য প্রস্তুত হও!” এরূপ বাক্য শ্রবণে আমার মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে গেলো- এটা ছিলো পবিত্র কুরআনের সেই বাণীর প্রতিধ্বনি: “তোমরা কি ধারণা কর যে, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে ১১৮

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।