প্রেমের পথের অমৃত বাণী হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহির বিশিষ্ট মুরীদ ও খলীফা । প্রসিদ্ধ এই তাবিঈ বেশ কিছু হাদীস হযরত আনাস ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু এবং হযরত ইবনে সিরীন রাহমাতুল্লাহি আলাইহির সুত্রে বর্ণনা করে গেছেন। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি মৃঃ ১৪৮ হিজরী): মদীনা মুনুওয়ারায় হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি ৮৩ হিজরীতে জন্মগ্রহণ করেন। তার মাতার নাম উম্মে ফারওয়াহ এবং পিতার নাম মুহাম্মদ বাকী রাহমাতুল্লাহি আলাইহি । তিনি হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহুর বংশধর । আধ্যাত্মিক জগতে তার খ্যাতি ছিলো না পেরে তাকে হত্যার ফন্দি আটলেন। তিনি প্রধান উজিরকে নির্দেশ দিলেন, ইমাম জাফরকে গ্রেফতার করে দরবারে হাজির করো! আমি তাকে হত্যা করবো । মন্ত্রী এই অন্যায় কাজের প্রতিবাদ করেও ব্যর্থ হলেন। শেষ পর্যন্ত হযরত জাফর সাদিককে গ্রেফতার করে দরবারে হাজির করা হলো । কিন্তু আল্লাহর অলিদের সাথে অন্যায় আচরণ স্বয়ং আল্লাহ তা*আলাও সহ্য করতে পারেন না। ইমাম সাহেব দরবারে হাজির হতেই দেখা গেল খলীফা ভয়ে উঠে দীড়িয়ে তার নিজস্ব আসন তাকে ছেড়ে দিলেন। এরপর ভক্তি তাজিমের সাথে তার সঙ্গে ব্যবহার করে বিদায় করলেন। যাওয়ার পরই তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রায় সারাদিন অজ্ঞান থাকার পর এক পর্যায়ে জ্ঞান ফিরলে সবাই এই অত্যাশ্চর্য ঘটনার কারণ কী জানতে চাইলো- তাকে মারতে এনে এরূপ সম্মান দান? খলীফা বললেন, আমি দেখলাম তিনটি বিরাট আকারের সর্প ফনা তুলে আমার কাছে এসে বললো, দেখো মনসুর! ইমাম সাহেবের কোন ক্ষতি করলে আমরা তোমাকে দংশন করবো! এবার সবাই বলো আমার অবস্থা তখন কী হয়েছিল? আল্লাহ পাক তার অলিদেরকে এভাবেই জালিমদের হাত থেকে রক্ষা করেন। হযরত হাতিমে আসাম রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ দ্বিতীয় শতক হিজরী): তিনি খোরাসানের অধিবাসী ছিলেন। তার মুর্শিদ ছিলেন হযরত শাকীক বলখী রাহমাতুল্লাহি আলাইহি যিনি ১৯৪ হিজরীতে অনুষ্ঠিত কুলান যুদ্ধে শহীদ হন। ১১৭
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।