Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী অপারগ । আপনিই ন্যায়ত খলীফা । আপনি নির্দেশ করুন, শত্রুদের দমন করে এখনই আপনাকে বিপদমুক্ত করি । জবাবে হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহু বললেন, “হে ভাতিজা! ফিরে যাও এবং বাড়িতে বসে থাকো । আল্লাহর ইচ্ছাই পূর্ণ হবে। অযথা রক্ত প্রবাহিত হোক- তা আমি পছন্দ করি না।” চতুর্থ খলীফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু [মৃঃ ৬৬২ ঈসায়ী): হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই এবং প্রথম পর্যায়ের ইসলাম গ্রহণকারীদের মধ্যে অন্যতম এই মহাত্মন সাহাবী ছিলেন ইলমে মা'রিফাত জ্ঞানের সাগর । তিনি প্রচুর কবিতা রচনা করে গেছেন। তরীকায়ে চিশতিয়া সিলসিলার সর্বপ্রথম শায়খ হিসাবে প্রতিষ্ঠিত ইসলামের চতুর্থ এই মহাত্রন খলীফা এক “খারেজীর' ছুরিকাঘাতে নামাযরত অবস্থায় কুফার একটি মসজিদে শহীন হন। হযরত ওয়ায়িস কারণী রাহমাতুল্লাহি আলাইহি (মৃঃ ৬৫৭ ঈসায়ী): ইয়ামনের করণ শহরে এই মহাত্মন সুফি অলিআল্লাহ জীবিত ছিলেন। তিনি হুজুরে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগের মানুষ হয়েও তার সাথে সাক্ষাৎ করেন নি। তবে সাহাবা হওয়ার সৌভাগ্য না জুটলেও তার সম্পর্কে স্বয়ং নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক মন্তব্য করেছেন এবং ইন্তিকালের পূর্বে স্বীয় পবিত্র জুববা তাকে দান করে গিয়েছিলেন। নবীপ্রেমে মজযুব এই মহাত্বন যখন শোনলেন উহুদের যুদ্ধে হযরতের দন্ত মুবারক শহীদ হয়ে গেছে তখন তিনি নিজের সব ক'টি দাত উপড়ে ফেলেন। তিনি জানতেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মাত্র দাত মুবারক উদ্দেশ্যে সবগুলো ফেলে দিলেন। হযরত ওয়ায়িস কারণী রাহমাতুল্লাহি আলাইহি পরহেজগারী, বিনয়, জুহুদ এবং নবীপ্রেমের আদর্শ হিসাবে সুফি সম্প্রদায়ের নিকট অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রূহানী সাক্ষাৎ করেছিলেন- সুফি মাশাইখদের কাছে এরূপ ১১৫

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।