Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

গ্রন্থে উদ্ধৃত মাশাইখদের সংক্ষিপ্ত পরিচিতি আলহামদুলিল্লাহ! অনেক চেষ্টা-সাধনার ফলে আমরা এই গ্রন্থে ইলমে মা'রিফাতের রাস্তার বর্ণনা আশিক-মাশুকের দৃষ্টিতে অতীতের মহাত্মন তাসাওউফের মাশাইখদের কথা ও লেখা থেকে উদ্ধৃত করেছি । গ্রন্থের এই শেষ অধ্যায়ে আমরা যাদের উদ্ধৃতি দ্বারা এটি সম্মৃদ্ধ করেছি তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরার প্রয়াস পাচ্ছি। আমাদের বিশ্বাস পাঠকরা এসব মহাত্মন শায়খদের জীবন ও কর্মের উপর আরো গবেষণা করলে আত্মশুদ্ধি ও প্রভু- পরিচিতি তথা তাযকিয়ায়ে নফস ও মা'রিফাতের জ্ঞান ও প্রজ্ঞার অসংখ্য মণি-মুক্তী সংগ্রহ করে নিজের জীবন ধন্য করে তুলতে পারেন। আমরা সবাই আল্লাহর কাছে এটাই কামনা করি । প্রথম খলীফা হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু (মৃঃ ৬৩৪ ঈসায়ী): হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পছন্দকৃত ইসলামের প্রথম খলীফা; নকশবন্দিয়া তরীকার সিলসিলার প্রথম ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের মহান সাধন যিনি স্বয়ং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সুহবতে থেকে ধন্য হয়েছিলেন- তিনি ছিলেন তার একান্ত অনুগত সাহাবীদের মধ্যে অন্যতম । দ্বিতীয় খলীফা হযরত উমর ইবনে খাত্তাব রাছিআল্লাহু আনহু মূ: ৬৪৬ ঈসায়ী): অতি সাধারণ বস্ত্র পরিধান, সাদাসিধে জীবনের প্রতি ভালোবাসা, ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু ছিলেন সুফি মাশাইখদের অগ্রদূত ও ইমাম । ধর্মীয় জ্ঞান, তীক্ষ বুদ্ধি, সৃক্ষদর্শিতা এবং আল্লাহ-প্রেমে নিমগ্র থাকাই ছিলো তার বৈশিষ্ট্য । তিনি ধর্মবিরোধী কোন কার্যকলাপ সহ্য করতে পারতেন না- এমনকি সময় সময় মানুষকে দুররা মারতেন। তার সম্পর্কে স্বয়ং নবী করীম ১১৩

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।