প্রেমের পথের অমৃত বাণী স্টেশনে সংরক্ষিত করেন, তিনি রূহকে হৃদয়ের আরো সাত হাজার বৎসর পূর্বে সৃষ্টি করে তার একান্ত সংগোপনের বাগানে সংরক্ষিত রেখেছেন এবং চেতনা- সর্বাপেক্ষা অভ্যন্তরস্থ অংশ তিনি সৃষ্টি করেছেন রূহ সৃষ্টির সাত হাজার বৎসর পূর্বে এবং একে সংরক্ষিত করেছেন তার এককত্রে বিভিনন স্ত রের মাঝে । এরপর চেতনাকে তিনি “কারাবন্দী, করেছেন রূহের মধ্যে- এবং রূহকে হৃদয়ের মধ্যে এবং হৃদয়কে দেহের মধ্যে । এরপর তিনি তাদেরকে পরীক্ষা" করেছেন এবং তাদের নিকট আমিয়ায়ে কেরাম প্রেরণ করেছেন। এরপর প্রত্যেকে তার নিজের স্তর বা স্টেশনকে খোঁজতে লাগলো । দেহ উপাসনায় মশগুল হলো, হৃদয় প্রেমার্জন করলো, রূহ তার প্রভুর নৈকট্যে পৌঁছল এবং অভ্যন্তরস্থ চেতনা সান্ত্বনা পেলো তার প্রভুর সঙ্গে ফানার মধ্যে” [হযরত আমর ইবনে উসমান মক্কী রাহমাতুল্লাহি আলাইহি] । “দূরে থাকতে তোমার জন্য কত শব্দ যে ছিলো, কিন্ত যখন তোমার সঙ্গে সাক্ষাৎ ঘটলো তখন, আমাকে সবকিছু ভুলিয়ে দেওয়া হলো” [বক্তা অজানা] আল্লাহর নৈকট্যের রাজ্য, এটা অভ্যন্তরীণ হজ্জযাত্রীর আসল বাড়ি, এবং এখানেই সে প্রত্যাবর্তন করে। এ পর্যন্তই বুঝিয়ে বলা সম্ভব- এর বেশী জিহবা বলতে এবং মন বুঝতে অপারগ । এর পরবর্তী অবস্থার কোন সংবাদ দেওয়া যাবে না, দেওয়ার উপায় নেই- কারণ এর পর যা তাহলো উপলব্ধি-বহির্ভূত, কল্পনা-বহির্ভূত, বর্ণনাতীত ...” [হযরত গাউসুল আযম আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি] । ১৯২
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।